যুক্তরাজ্যে ধাওয়ার পর মুখোমুখি সংঘর্ষে ২ পুলিশসহ ৭ জনের মৃত্যু

যুক্তরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলে একটি পুলিশি ধাওয়ার পর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন। শনিবার ভোরে মিডলসব্রার কাছে এ৬৬ হাইওয়েতে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

ক্লিভল্যান্ড পুলিশ জানিয়েছে, পাঁচজন সাধারণ যাত্রী নিয়ে একটি ভক্সওয়াগন প্যাসাট গাড়ি এ৬৬ হাইওয়েতে উল্টো পথে চলছিল। এ সময় সঠিক পথে থাকা একটি পুলিশ ভ্যানের সাথে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। ভোর ৩টা ৩৯ মিনিটে ঘটা এই দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলেই সাতজনকে মৃত ঘোষণা করা হয়।

নিহতদের কয়েকজনকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করার প্রক্রিয়া এখনও চলছে। পুলিশ জানিয়েছে, যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের প্রয়োজনীয় বিশেষায়িত সহায়তা দেওয়া হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্তে নেমেছে ক্লিভল্যান্ড পুলিশ এবং পুলিশের স্বাধীন আচরণ নিয়ন্ত্রণকারী সংস্থা 'ইন্ডিপেনডেন্ট অফিস ফর পুলিশ কনডাক্ট' (আইওপিসি)।

স্থানীয় আইনপ্রণেতা অ্যানা টার্লি এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, "তদন্ত প্রক্রিয়াকে সম্মান জানানো এবং এই অত্যন্ত বেদনাদায়ক সময়ে যেকোনো ধরনের অনুমান বা গুজব ছড়ানো থেকে বিরত থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি।"

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস