ফিলিস্তিন অ্যাকশনসহ তিনটি সংগঠনকে সন্ত্রাসী তকমা দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সরকার যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ফিলিস্তিন অ্যাকশনকে 'বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী' (specially designated global terrorist) সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। একইসাথে সংগঠনটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন, যার কারণ হিসেবে 'সন্ত্রাসী কর্মকাণ্ডে সমর্থন' দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

২০২০ সালে প্রতিষ্ঠিত ফিলিস্তিন অ্যাকশন মূলত ইসরায়েলের যুদ্ধ এবং বর্ণবাদী শাসনব্যবস্থায় বৈশ্বিক অংশগ্রহণ বন্ধের লক্ষ্যে কাজ করে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় যে সামরিক অভিযান শুরু করে, তার পরিপ্রেক্ষিতে সংগঠনটি তাদের কার্যক্রমের মাধ্যমে ব্যাপক পরিচিতি পায়। বিশেষ করে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক অস্ত্র ও ইলেকট্রনিক্স কোম্পানি এলবিট সিস্টেমসকে লক্ষ্যবস্তু করায় সংগঠনটি আলোচনায় আসে।

এর আগে, ২০২৫ সালের জুলাই মাসে যুক্তরাজ্য সরকারও টেররিজম অ্যাক্টের অধীনে এই গ্রুপটিকে নিষিদ্ধ করেছিল। সেই নিষেধাজ্ঞার পর হাজার হাজার কর্মী গ্রেফতারের শিকার হয়েছেন। তবে ফিলিস্তিন অ্যাকশন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে। মানবাধিকার সংস্থাগুলো সরকারের এই পদক্ষেপকে ভিন্নমত দমনের একটি কৌশল হিসেবে অভিহিত করে এর তীব্র সমালোচনা করেছে। বর্তমানে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে এই নিষেধাজ্ঞার বৈধতাকে চ্যালেঞ্জ করে করা মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন সরকার বিভিন্ন 'চরম বামপন্থী' গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে। এই ধারাবাহিকতায় বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ফিলিস্তিন অ্যাকশন ছাড়াও ইতালিভিত্তিক অটিস্টিসি/ইনভেন্টাটি (এ/আই কালেক্টিভ) এবং মাসার বাদিল নামক প্রো-ফিলিস্তিন গোষ্ঠীকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এই তিনটি সংগঠনকেই 'সহিংস চরম বামপন্থী সন্ত্রাসী গোষ্ঠী' হিসেবে আখ্যা দিয়েছেন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ঘোষণা করেছেন যে, ওয়াশিংটন এই ধরনের গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সব ধরণের অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, 'আমাদের সমাজে রাজনৈতিক সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। এই সংগঠনগুলো নির্মূল না হওয়া পর্যন্ত আমরা তাদের অর্থায়নের উৎসগুলো বন্ধ করে দেওয়া অব্যাহত রাখব।'

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস