বিদ্যুৎ বিলের অপপ্রচার রোধে কঠোর অবস্থান বিদ্যুৎ বিভাগের

অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে সামাজিক মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে চলা বিতর্ক ও গুঞ্জনের জবাবে কড়া বার্তা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। কোনো প্রকার প্রমাণ ছাড়াই অতিরিক্ত বিদ্যুৎ বিলের ভুয়া তথ্য ও ভিত্তিহীন কথা ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্যেপ্রণোদিতভাবে অপপ্রচারে লিপ্ত রয়েছে। অথচ গ্রাহকদের কাছ থেকে ইতিপূর্বে যেসব বিদ্যুৎ বিল সংক্রান্ত অসঙ্গতির অভিযোগ পাওয়া গিয়েছিল, বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তা ইতোমধ্যে সমাধান করেছে। ফলে এই বিষয়ে নতুন করে গুজব বা অপপ্রচার ছড়ানোর কোনো সুযোগ বা যৌক্তিকতা নেই।

তবে কোনো গ্রাহকের বিল সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা চেপে না রেখে প্রমাণের কাগজপত্রসহ সংশ্লিষ্ট বিদ্যুৎ কার্যালয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। দপ্তরটি আশ্বস্ত করেছে, প্রমাণ সাপেক্ষে প্রতিটি গ্রাহকের অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুততম সময়ে কার্যকর সমাধান দেওয়া হবে।

কর্তৃপক্ষ গ্রাহকদের কোনো ধরনের না জেনে ভিত্তিহীন গুজবে কান না দিয়ে সরাসরি অফিশিয়াল মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

 

শিরোনাম :
ইইউ নাগরিকদের আবাসন অধিকার বাতিল করছে যুক্তরাজ্য, তীব্র উদ্বেগ ফিলিস্তিনি দূতাবাসে আর্থিক সহায়তার প্রটোকল অনুমোদন করলেন আজারবাইজানের প্রেসিডেন্ট বেরোবিতে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষে আহত ২ যৌন অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি অস্ট্রেলিয়ার সাবেক রেডিও উপস্থাপক অ্যালান জোন্স রূপপুরের হাই-সিকিউরিটি জোনে রক্তক্ষয়ী সংঘাত, প্রাণ গেল রুশ কর্মীর ওয়েস্ট ইন্ডিজের ৩৪৪ রান, লোয়ার অর্ডারের দৃঢ়তায় লড়াইয়ে ফিরল দল ট্রাম্পের কড়া নিষেধাজ্ঞা ও জ্বালানি সংকটে থমকে গেল কিউবা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ওয়াশিংটনে, জরুরি অবস্থা জারি মোইসে কিনকে ছাড়বে না ফিওরেন্তিনা, কোমোতে যাওয়ার গুঞ্জন নাকচ বিদ্যুৎ বিলের অপপ্রচার রোধে কঠোর অবস্থান বিদ্যুৎ বিভাগের ইইউ নাগরিকদের আবাসন অধিকার বাতিল করছে যুক্তরাজ্য, তীব্র উদ্বেগ ফিলিস্তিনি দূতাবাসে আর্থিক সহায়তার প্রটোকল অনুমোদন করলেন আজারবাইজানের প্রেসিডেন্ট বেরোবিতে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষে আহত ২ যৌন অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি অস্ট্রেলিয়ার সাবেক রেডিও উপস্থাপক অ্যালান জোন্স রূপপুরের হাই-সিকিউরিটি জোনে রক্তক্ষয়ী সংঘাত, প্রাণ গেল রুশ কর্মীর ওয়েস্ট ইন্ডিজের ৩৪৪ রান, লোয়ার অর্ডারের দৃঢ়তায় লড়াইয়ে ফিরল দল ট্রাম্পের কড়া নিষেধাজ্ঞা ও জ্বালানি সংকটে থমকে গেল কিউবা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ওয়াশিংটনে, জরুরি অবস্থা জারি মোইসে কিনকে ছাড়বে না ফিওরেন্তিনা, কোমোতে যাওয়ার গুঞ্জন নাকচ বিদ্যুৎ বিলের অপপ্রচার রোধে কঠোর অবস্থান বিদ্যুৎ বিভাগের