মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের আবাসন এলাকায় তাণ্ডব: প্রাণ গেল ৩ জনের

মালয়েশিয়ার নেগেরি সেমবিলান রাজ্যের পোর্ট ডিকসনের তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

ঘটনায় জড়িত সন্দেহে চল্লিশোর্ধ্ব এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) এক বিবৃতিতে নেগেরি সেমবিলান রাজ্যের পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমেদ জানান, সোমবার বেলা সোয়া ৪টার দিকে তামান লিঙ্গির একটি আবাসিক বাড়িতে বাংলাদেশি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

পরবর্তী প্রাথমিক অনুসন্ধানের সূত্র ধরে পুলিশ তামান লিঙ্গির ‘সুয়া মাঙ্গিস’ এস্টেট এলাকা থেকে আরও দুটি লাশ উদ্ধার করে।

 

পুলিশ প্রধান আলজাফনি আহমেদ বলেন, “শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের কারণে ওই তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। আহত অপর একজনকে উদ্ধার করে রেম্বাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন।”

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সংঘর্ষে জড়ানো ব্যক্তিরা সবাই একে অপরের সহকর্মী ছিলেন এবং তাঁরা একই বাসস্থানে একত্রে বসবাস করতেন। সংঘর্ষের ঘটনাটি একাধিক স্থানে সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত সন্দেহভাজন ব্যক্তির আগে কোনো অপরাধের রেকর্ড নেই। রিমান্ড আবেদনের জন্য তাঁকে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা মামলা) অনুযায়ী ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে ঠিক কী কারণে বা কোন বিরোধ থেকে এই সংঘর্ষের সূত্রপাত ঘটেছে, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

 

শিরোনাম :
বিদায়ী ম্যাচের আগে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিল বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় দুই বছর আগেও সেরি বি-তে খেলতাম, ভোলেননি পিও এস্পোসিটো অবসর নিলেন ফিলাডেলফিয়া ইগলসের তারকা লেন জনসন মৃত্যু নিয়ে ভীতি কাটিয়ে ওঠার উপায় জানালেন বিশেষজ্ঞরা ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্যারিস-মার্সেইতে টিয়ার গ্যাস যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন হাসান খান এফসিসির লাইসেন্স পর্যালোচনাকে প্রতিহিংসা বলছে এবিসি, আদালতে আইনি লড়াই বর্ধিত পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’ এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলা দেশদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার বিদায়ী ম্যাচের আগে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিল বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় দুই বছর আগেও সেরি বি-তে খেলতাম, ভোলেননি পিও এস্পোসিটো অবসর নিলেন ফিলাডেলফিয়া ইগলসের তারকা লেন জনসন মৃত্যু নিয়ে ভীতি কাটিয়ে ওঠার উপায় জানালেন বিশেষজ্ঞরা ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্যারিস-মার্সেইতে টিয়ার গ্যাস যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন হাসান খান এফসিসির লাইসেন্স পর্যালোচনাকে প্রতিহিংসা বলছে এবিসি, আদালতে আইনি লড়াই বর্ধিত পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’ এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলা দেশদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার