১৯ দিনেই প্রবাসী আয় এসেছে প্রায় আড়াই বিলিয়ন ডলার

ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসীদের অর্থ পাঠানো বেড়েছে। চলতি মে মাসের প্রথম ১৯ দিনে দেশে এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৮ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে, জুলাই থেকে ১৯ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলার। ব্যাংক কর্মকর্তারা বলছেন, ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা বেশি টাকা পাঠাচ্ছেন। এতে ডলারের উদ্বৃত্ত তৈরি হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক রিজার্ভ বাড়াতে ডলার কিনছে।

Related posts

Leave a Comment