বাংলাদেশ থেকে ৬ হাজার কার ড্রাইভার নিতে চায় দুবাই

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধিদল। এসময় বাংলাদেশ থেকে ৬ হাজার কার ড্রাইভার দুবাই নিতে চায় বলে নিশ্চিত করেন কোম্পানির প্রতিনিধিরা। আজ (রোববার, ১৭ মে ) প্রবাসীকল্যাণমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় মন্ত্রী, দুবাই থেকে আগত প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নিয়োগের সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও কর্মী নিয়োগের এ ধারা অব্যাহত থাকবে। এ প্রক্রিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।…

রাজাকে নিয়ে ‘আপত্তিকর’ কনটেন্ট সরাতে টিকটককে মালয়েশিয়ার আলটিমেটাম

(ছবি: প্রতিকী)মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের নামে ‘আপত্তিকর ও মানহানিকর’ কনটেন্ট ছড়ানোর অভিযোগে টিকটককে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা। একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি ভিডিও ও বিকৃত ছবি বন্ধ করতে ব্যর্থ হওয়ার ব্যাখ্যা চাওয়া হয়েছে। অন্যথায় মালয়েশিয়ার রাষ্ট্রদ্রোহ আইনে যার সর্বোচ্চ শাস্তি কারাদণ্ড। টিকটক এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। মালয়েশিয়ার রাজপরিবার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যা কিছু লেখা বা ছড়ানো হয়, তা সেখানে অত্যন্ত সংবেদনশীল বিষয়। কারণ দেশটির ১৯৪৮ সালের রাষ্ট্রদ্রোহ আইন (সিডিশন অ্যাক্ট) অনুযায়ী রাজপরিবারের বিরুদ্ধে ‘ঘৃণা বা অবজ্ঞা’ ছড়ায় এমন কোনো বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ। এবার…

সৌদি আরবে এখন পর্যন্ত ২১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সর্বমোট ২১ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করলেন। তাদের মধ্যে ১৫ পুরুষ এবং ৬ নারী। শুক্রবার (২২ মে) এ তথ্য নিশ্চিত করেছে মক্কার বাংলাদেশ হজ অফিস। হজ অফিস সূত্রে জানা গেছে, নতুন করে মারা যাওয়া তিন হজযাত্রীর মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা সুলতানা চৌধুরী (৭৯) মক্কায় স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন। এছাড়া মদিনায় মারা গেছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মো. জাকির হোসেন (৬২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. কামাল…

হজ শেষ না হওয়া পর্যন্ত ইরানে হামলা স্থগিতের আহ্বান সৌদির

পবিত্র হজের সময় ইরানের ওপর কোনো সামরিক হামলা চালালে মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ধ্বংস হয়ে যাবে। মধ্যপ্রাচ্যে নতুন অস্থিতিশীলতা তৈরি হবে। এমন সতর্কবার্তা দিল সৌদি আরব। এর পরই ইরানে সম্ভাব্য নতুন হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হজ ও ঈদুল আজহা শেষে আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে পরিস্থিতি। ইতিমধ্যে ‘রমজান যুদ্ধ’ থেকে সেরে দ্রুত সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান। পবিত্র হজ মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ। প্রতি বছর লাখো মানুষ মক্কা-মদিনায় সমবেত হন। এই সময়টিতে যুদ্ধ নয়, শান্তি ও ভক্তির আবহ থাকার কথা। সৌদি আরব তাই…

ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে ‘ভূঁইফোড়’ সংগঠনের জাল

(Images generated by AI) প্যারিসে বাংলাদেশি কমিউনিটির বিস্তার বাড়ছে। ব্যবসা, চাকরি, সংস্কৃতি—সবক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ। কিন্তু এই অগ্রযাত্রার সঙ্গেই যেন বাড়ছে এক অস্বস্তি। নামমাত্র গঠনতন্ত্র, কোনো সামাজিক কাজ ছাড়াই শুধু পদ-পদবির লোভে গড়ে উঠছে অসংখ্য ‘ভূঁইফোড়’ সংগঠন। সম্প্রতি অনুমতি ছাড়া বিভিন্ন গণমাধ্যম ও প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সম্মাননা প্রদানকে কেন্দ্র করে তুমুল বিতর্ক ছড়িয়েছে। একাধিক সংগঠন ও ব্যক্তি আইনি নোটিশ পাঠিয়েছেন। ফরাসি আইনে যার শাস্তি এক বছর কারাদণ্ড ও ১৫ হাজার ইউরো জরিমানা। ফ্রান্সের প্যারিস। ইউরোপের এই শহরে এখন হাজার হাজার বাংলাদেশি। ব্যবসা-বাণিজ্য, পেশাজীবন, স্থানীয় রাজনীতি—সব জায়গায় তাদের পদচারণা। গত এক…

বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না কেন?

হাঙ্গেরি আর যুক্তরাষ্ট্র—দুই দেশে স্কলারশিপ পেয়েও যেতে পারেননি তানজুমান আলম ঝুমা। এক বছরের বেশি সময় ধরে চেষ্টা করেও ভিসা পাননি। শুধু শিক্ষার্থীরা নন, পর্যটক, ব্যবসায়ী, এমনকি শ্রমিকরাও এখন ভিসা পেতে হিমশিম খাচ্ছেন। ভারতে ভিসা জটিলতা ছাড়াও ইউরোপ, আমেরিকা, এশিয়ার অনেক দেশেই বাড়তি কড়াকড়ি। প্রত্যক্ষ কোনো নিষেধাজ্ঞা না থাকলেও কেন দিচ্ছে না দেশগুলো? বিশ্লেষকরা বলছেন, ভিসার অপব্যবহার ও রাজনৈতিক অস্থিরতাই মূল কারণ। বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন তানজুমান আলম ঝুমা। বেশ কয়েক মাস চেষ্টার পর হাঙ্গেরির বুদাপেস্টে স্কলারশিপ পান। আবেদন করেন ভিসার জন্য। জানুয়ারিতে এল ‘নো’। পরে যুক্তরাষ্ট্রের জন্যও আবেদন। এবারও…

‘প্রবাসী কার্ড’ নিয়ে ব্যাপক আগ্রহ, মিলবে বিশেষ সুবিধা

মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইতালি, যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়ায় ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে নতুন ‘প্রবাসী কার্ড’ ঘিরে। সরকার ঘোষিত এই বিশেষ পরিচয়পত্র কারা পাবেন প্রথমে—এখন তা নিয়ে আলোচনা তুঙ্গে। জুলাইয়ের মধ্যেই চালু হচ্ছে এই কার্ড। বৈধ প্রবাসীরা পাবেন ব্যাংকিং সেবা, জরুরি সহায়তা, দেশে ফিরে পুনর্বাসনের সুবিধা। কিন্তু বিএমইটি কার্ডের ব্যর্থতার পর নতুন এই কার্ড কি সত্যিই প্রত্যাশা পূরণ করবে? মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে যুক্তরাজ্যের লন্ডন, আরব আমিরাতের দুবাই থেকে দক্ষিণ কোরিয়ার সিওল—বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ‘প্রবাসী…

রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা

নওগাঁর রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবোর্ধনা প্রদান করা হয়েছে| বৃহস্পতিবার রাতে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে আটজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদেরকে এই সংবর্ধনা প্রদান করা হয়| কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব ও গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত সংবোর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন (সাংবাদিক)| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন| অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুল, উপজেলা…

সৌদিপ্রবাসীর বাড়ি লুটের ঘটনায় ভাই গ্রেপ্তার, স্বর্ণ–টাকা উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক সৌদিপ্রবাসীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণ লুটের ঘটনায় ভুক্তভোগীর আপন ছোট ভাই মিজান ও তাঁর সহযোগী ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। লুট হওয়া স্বর্ণ ও টাকার বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাড়ির ভেতরের লোকই ডাকাত? কটিয়াদীর বনগ্রাম ইউনিয়নের জামষাইট গ্রামে ঘটনাটি এমন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সৌদি প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রীকে বেঁধে ও ভয়ভীতি দেখিয়ে দুর্বৃত্তরা লুট করে তিন লাখ টাকা, ১১ ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন। ঘটনাটি ঘটে গত সোমবার সকালে। পরদিন মঙ্গলবার…

৫ দিনের প্রেমে প্রবাসীর স্ত্রীর বাড়িতে যুবক, বিয়েতে নারাজ গৃহবধূ

ফেসবুকে মাত্র পাঁচ দিনের পরিচয়, তা থেকেই প্রেম। আর সেই প্রেমের টানেই প্রবাসীর স্ত্রীর বাড়িতে ছুটে আসে নীরব (২০) নামে এক যুবক। বৃহস্পতিবার (২১ মে) রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের গারোডোবা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক কৌতূহল ও তোলপাড় সৃষ্টি হয়েছে। আটক যুবক নীরব পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার বলিবদ্র ইউনিয়নের মুসুদ্দি উত্তরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গারোডোবা এলাকার দুবাই প্রবাসী রাহীমের স্ত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে নীরবের পরিচয় হয়। মাত্র পাঁচ দিন আগের সেই পরিচয় দ্রুতই প্রেমের সম্পর্কে…