স্তন ক্যান্সারে আক্রান্ত রবার্টা পিকির চুক্তি বাড়াল কোমো

স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ইতালিয়ান ক্লাব কোমোর নারী দলের স্ট্রাইকার রবার্টা পিকি। কঠিন এই সময়ে খেলোয়াড়ের পাশে দাঁড়াতে তাঁর চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৭/২৮ মৌসুমের শেষ পর্যন্ত করার ঘোষণা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

কোমো ১৯০৭ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে রবার্টা পিকির এই অসুস্থতার খবর নিশ্চিত করেছে। ক্লাবটি জানিয়েছে, বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষার পর পিকির শরীরে স্তন ক্যান্সার ধরা পড়েছে। এখন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা শুরু হতে যাচ্ছে। এই পুরো প্রক্রিয়ায় ক্লাবের মেডিকেল টিম তাঁর পাশে থাকবে এবং তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে।

ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, কোমো ১৯০৭-এর প্রত্যেকে রবার্টার পাশে রয়েছে। আগামী মাসগুলোতে তাঁর এবং তাঁর পরিবারের যেকোনো প্রয়োজনে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এই প্রতিশ্রুতির অংশ হিসেবেই তাঁর সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে, চিকিৎসা ও সুস্থতার দিকে পূর্ণ মনোযোগ দেওয়ার সুবিধার্থে এই সময়ে রবার্টার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

শিরোনাম :
বিদায়ী ম্যাচের আগে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিল বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় দুই বছর আগেও সেরি বি-তে খেলতাম, ভোলেননি পিও এস্পোসিটো অবসর নিলেন ফিলাডেলফিয়া ইগলসের তারকা লেন জনসন মৃত্যু নিয়ে ভীতি কাটিয়ে ওঠার উপায় জানালেন বিশেষজ্ঞরা ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্যারিস-মার্সেইতে টিয়ার গ্যাস যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন হাসান খান এফসিসির লাইসেন্স পর্যালোচনাকে প্রতিহিংসা বলছে এবিসি, আদালতে আইনি লড়াই বর্ধিত পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’ এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলা দেশদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার বিদায়ী ম্যাচের আগে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিল বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় দুই বছর আগেও সেরি বি-তে খেলতাম, ভোলেননি পিও এস্পোসিটো অবসর নিলেন ফিলাডেলফিয়া ইগলসের তারকা লেন জনসন মৃত্যু নিয়ে ভীতি কাটিয়ে ওঠার উপায় জানালেন বিশেষজ্ঞরা ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্যারিস-মার্সেইতে টিয়ার গ্যাস যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন হাসান খান এফসিসির লাইসেন্স পর্যালোচনাকে প্রতিহিংসা বলছে এবিসি, আদালতে আইনি লড়াই বর্ধিত পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’ এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলা দেশদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার