ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরুর তারিখ পিছিয়ে দেওয়ার জন্য ক্লাবগুলোর পক্ষ থেকে জোরালো দাবি ওঠার মধ্যেই আজ ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ দিয়ে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু করার পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।
তবে লিগ শুরুর তারিখ পিছিয়ে দেওয়ার দাবিতে ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাব বাফুফের কাছে চিঠি দিয়েছে। এছাড়া ক্লাবগুলো লিগ কমিটি পুনর্গঠনের দাবিও জানিয়েছে। আজ বাফুফে ভবনে লিগ কমিটির সভা রয়েছে। সেখানে লিগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করা হচ্ছে।
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ০০ ঘরোয়া ফুটবলের মৌসুম শুরুর তারিখ পিছিয়ে দেওয়ার ক্লাবগুলোর দাবির মধ্যেই আজ হচ্ছে ফেডারেশন কাপের ড্র।

