মেসি নাকি রোনালদো? নিজের পছন্দের ফুটবলার বেছে নিলেন মার্সেলো

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বিতর্ক ‘মেসি নাকি রোনালদো’—এই প্রশ্নে আবারও নিজের অবস্থান পরিষ্কার করেছেন ব্রাজিলের সাবেক ডিফেন্ডার মার্সেলো। ক্যারিয়ারের গোধূলি লগ্নে থাকা এই দুই মহাতারকার মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোকেই নিজের পছন্দের শীর্ষে রেখেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সি সোমোস জেমেলোস’ নামে পরিচিত মেক্সিকান যমজ কনটেন্ট ক্রিয়েটর ইসি এবং বেনির সাথে একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকারে অংশ নেন মার্সেলো। সেখানে তাকে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে তিনি সরাসরি বলেন, "ওহ, আমাকে একটু ভাবতে দিন… তবে আপনারা তো ইতিমধ্যেই জানেন: মৃত্যুর আগ পর্যন্ত ক্রিশ্চিয়ানোই আমার পছন্দ।"

রিয়াল মাদ্রিদে দীর্ঘ নয়টি মৌসুম রোনালদোর সাথে ড্রেসিংরুম শেয়ার করেছেন মার্সেলো। স্প্যানিশ ক্লাবটির হয়ে খেলার সময় তারা একসাথে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগাসহ অসংখ্য ট্রফি জিতেছেন। তাই রোনালদোর প্রতি মার্সেলোর এই পক্ষপাতিত্ব মোটেও আশ্চর্যজনক নয়।

রোনালদোর প্রতি নিজের সমর্থনের কথা মার্সেলো এবারই প্রথম বললেন না। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ইউটিউবার ডিজে মারিও-র সাথে এক সাক্ষাৎকারে বার্সেলোনা কিংবদন্তি মেসির প্রশংসা করলেও নিজেকে তিনি রোনালদোর "কট্টর ভক্ত" হিসেবে ঘোষণা করেছিলেন।

তারও আগে টুইচে এক লাইভস্ট্রিমে এই ডিফেন্ডার বলেছিলেন, "আমরা খুবই ভাগ্যবান যে তাদের দুজনকে খেলতে দেখেছি। আমরা পেলে বা ম্যারাডোনাকে দেখিনি, কিন্তু ক্রিশ্চিয়ানো ও মেসিকে দেখেছি। আমি ক্রিশ্চিয়ানোকে ভালোবাসি কারণ আমি তার সাথে খেলেছি, তবে মেসির খেলা দেখাও আমি দারুণ উপভোগ করি। মেসির বিপক্ষে খেলতে গিয়ে আমাকে অনেক ভুগতে হয়েছে। তবে আমার জন্য সেরা ক্রিশ্চিয়ানোই, কারণ আমি তার সাথে খেলেছি।"

বর্তমানে মার্সেলো ফুটবল থেকে অবসর নিলেও মেসি ও রোনালদো ইউরোপের বাইরে নিজেদের ক্যারিয়ার চালিয়ে যাচ্ছেন। আর্জেন্টাইন জাদুকর মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে, আর তার চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো মাতাচ্ছেন সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর।

ফুটবল ইতিহাসের সবচেয়ে জমজমাট এই দ্বৈরথে দুজনে মিলে জিতেছেন ১৩টি ব্যালন ডি’অর। ২০০৯ সালে রোনালদো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এই প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পায়, কারণ মেসি তখন বার্সেলোনায় খেলতেন। টানা নয়টি মৌসুম তারা এল ক্লাসিকোতে একে অপরের মুখোমুখি হয়েছেন। ফুটবলপ্রেমীদের কেউ রোনালদোর গোল করার রেকর্ডকে এগিয়ে রাখেন, আবার কেউ মেসির রেকর্ডসংখ্যক ব্যালন ডি’অর জয়কে শ্রেষ্ঠত্বের মাপকাঠি মনে করেন।

শিরোনাম :
বিদায়ী ম্যাচের আগে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিল বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় দুই বছর আগেও সেরি বি-তে খেলতাম, ভোলেননি পিও এস্পোসিটো অবসর নিলেন ফিলাডেলফিয়া ইগলসের তারকা লেন জনসন মৃত্যু নিয়ে ভীতি কাটিয়ে ওঠার উপায় জানালেন বিশেষজ্ঞরা ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্যারিস-মার্সেইতে টিয়ার গ্যাস যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন হাসান খান এফসিসির লাইসেন্স পর্যালোচনাকে প্রতিহিংসা বলছে এবিসি, আদালতে আইনি লড়াই বর্ধিত পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’ এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলা দেশদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার বিদায়ী ম্যাচের আগে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিল বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় দুই বছর আগেও সেরি বি-তে খেলতাম, ভোলেননি পিও এস্পোসিটো অবসর নিলেন ফিলাডেলফিয়া ইগলসের তারকা লেন জনসন মৃত্যু নিয়ে ভীতি কাটিয়ে ওঠার উপায় জানালেন বিশেষজ্ঞরা ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্যারিস-মার্সেইতে টিয়ার গ্যাস যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন হাসান খান এফসিসির লাইসেন্স পর্যালোচনাকে প্রতিহিংসা বলছে এবিসি, আদালতে আইনি লড়াই বর্ধিত পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’ এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলা দেশদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার