পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতায় নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তোপ

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অবৈধ বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলার ঘটনায় ইসরায়েলি বিরোধী নেতারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের তীব্র সমালোচনা করেছেন। বিরোধী দলগুলোর অভিযোগ, বর্তমান সরকার চরমপন্থীদের উৎসাহিত করছে এবং এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছে। মঙ্গলবার জালোদ, কারিয়ুত এবং আল-মুগাইয়ির গ্রামে বসতি স্থাপনকারীরা হামলা চালিয়ে ঘরবাড়ি ও যানবাহনে অগ্নিসংযোগ করে। এছাড়া একজন বয়োজ্যেষ্ঠ নারীকে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী অধিকৃত অঞ্চলটির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, জালোদ গ্রামে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারী রাস্তা অবরোধ করে টায়ারে আগুন দেয় এবং নিরাপত্তা বাহিনীর ওপর পাথর নিক্ষেপ করে। সেনাবাহিনী দাবি করেছে, তারা দাঙ্গা দমনে ব্যবস্থা নিয়েছে এবং দুজনকে আটক করেছে। তবে তারা স্বীকার করেছে যে, সহিংসতার কারণে একটি ফিলিস্তিনি পরিবারকে তাদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার মিশন ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েলি সেনাবাহিনীর ছত্রছায়াতেই এই বসতি স্থাপনকারীরা নিয়মিত হামলা চালায়। ২০২৩ সালের অক্টোবর থেকে এই এলাকায় অভিযান, গ্রেপ্তার ও ঘরবাড়ি ভাঙার ঘটনা বেড়েছে।

বিরোধী ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান নেতানিয়াহু সরকারকে ‘আগুন নিয়ে খেলার’ দায়ে অভিযুক্ত করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সতর্ক করে বলেছেন, সরকার আইনহীনতার পরিবেশ তৈরি করে চরমপন্থীদের উসকে দিচ্ছে, যার ফলে রক্তপাতের দায় তাদেরই নিতে হবে। ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটও জালোদের ঘটনাকে ‘সন্ত্রাস ও সহিংসতার প্রচারণা’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি একে অনৈতিক ও ইহুদি মূল্যবোধের পরিপন্থী বলে বর্ণনা করেছেন।

নেতানিয়াহু অবশ্য এই সহিংসতাকে ‘মুষ্টিমেয় দাঙ্গাবাজদের’ কাজ বলে দাবি করেছেন, যদিও সেনাবাহিনী জালোদেই শতাধিক ব্যক্তির উপস্থিতির কথা জানিয়েছে। ২০২২ সালের শেষের দিকে দায়িত্ব নেওয়ার পর থেকে নেতানিয়াহুর সরকার ১০৪টি নতুন অবৈধ বসতি অনুমোদন এবং ১৬০টি কৃষি আউটপোস্ট স্থাপনের মাধ্যমে বসতি স্থাপনকারীদের ব্যাপক সমর্থন দিয়ে আসছে। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগও এই সহিংসতার সমালোচনা করে বলেছেন, এটি বসতি স্থাপন প্রকল্পের ক্ষতি করছে। পররাষ্ট্রমন্ত্রী গিডোন সার এই ঘটনাকে ‘গুরুতর ও জঘন্য’ বলে অভিহিত করেছেন।

আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে সামনে রেখে সরকার ও বিরোধী দলের মধ্যে পাল্টাপাল্টি সমালোচনা তীব্র হচ্ছে। এর আগে আগস্ট মাসে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বসতি স্থাপনকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছিলেন। এছাড়া জাতিসংঘের ১৪ জন বিশেষ র‍্যাপোর্টিয়ার বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সন্ত্রাসকে ফিলিস্তিনি সম্প্রদায়ের অস্তিত্বের জন্য হুমকি বলে সতর্ক করেছে। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় ১,২০৬ জন ফিলিস্তিনি নিহত, প্রায় ১৩,৩৫০ জন আহত এবং ২৪,৬০০ জনের বেশি মানুষ আটক হয়েছেন।

শিরোনাম :
আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা