পদক ছাড়াই এশিয়ান গেমস থেকে ফিরছে বাংলাদেশ আর্চারি দল

জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে আর্চারি থেকে পদক জয়ের যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে বাংলাদেশ দল রওনা হয়েছিল, তা শেষ পর্যন্ত অধরাই থেকে গেল। দলীয় ইভেন্টের পর রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টেও কোয়ার্টার ফাইনালের বৈতরণী পার হতে পারেননি দেশের আর্চাররা। ফলে খালি হাতেই আসর শেষ করতে হয়েছে তাদের। আন্তর্জাতিক অঙ্গনে বরাবরই রিকার্ভ ইভেন্ট থেকে দেশের জন্য বেশি সাফল্য এসেছে, তবে এবারের এশিয়ান গেমসে সেই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি।

ব্যক্তিগত ইভেন্টে শিমু আক্তার ফিলিস্তিনের রাশাকে সরাসরি ৬-০ সেট পয়েন্টে হারালেও ১/১৬ স্টেজে চীনের জুয়ের কাছে একই ব্যবধানে হেরে বিদায় নেন। এই ইভেন্টে বাংলাদেশের অন্যতম চমক ছিল মাত্র ১৪ বছর বয়সি সায়মা সালাউদ্দিন। প্রথম রাউন্ডে বাই পেয়ে ১/১৬ রাউন্ডে ফিলিপাইনের তাগলে নাইনাকে পরাজিত করে প্রি-কোয়ার্টারে জায়গা করে নিলেও শেষ ষোলোর লড়াইয়ে ভারতের শক্তিশালী প্রতিপক্ষ আনিলের কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে তাকে থেমে যেতে হয়।

অন্যদের মধ্যে আব্দুর রহমান আলিফ থাইল্যান্ডের তানাকর্নকে ৬-০ সেট পয়েন্টে পরাজিত করলেও পরের রাউন্ডে দক্ষিণ কোরিয়ার আর্চার লি’র বিপক্ষে ৬-২ সেট পয়েন্টে হেরে যান। এছাড়া রামকৃষ্ণ সাহাও প্রথম রাউন্ডে বাই পেয়ে পরের রাউন্ডে কাজাখস্তানের ডাউলেটকেডির বিপক্ষে ৬-২ সেট পয়েন্টে পরাজিত হন।

দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশ আর্চার দলের জার্মান হেড কোচ মার্টিন ফ্রেডরিক জানান, দলীয় ইভেন্টগুলোর একটিতে টাইব্রেকার আর দুটিতে মাত্র এক পয়েন্টের ব্যবধানে হেরে যাওয়ায় বড় সুযোগ হাতছাড়া হয়েছে। এছাড়া ব্যক্তিগত ইভেন্টেও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়ার প্রত্যাশা ছিল, যা পূরণ হয়নি।

শিরোনাম :
এলপিজির দাম বাড়িয়ে দুর্বৃত্তদের স্বার্থ রক্ষা করছে সরকার ইয়ামাল-কেইনকে বাদ দিয়ে ব্যালন ডি’অরের দুই ফেবারিট বেছে নিলেন মুলার পর্তুগালের হয়ে খেলার সময় ১০ সেকেন্ডে লাল কার্ড দেখলেন কনসেইকাও জ্বালানি সাশ্রয়ের নিয়ম শিথিলের উদ্যোগ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল টম ক্রুজের নতুন সিনেমা ডিগার নিউজিল্যান্ডের ক্যাজুয়াল চুক্তিতে মাইকেল ব্রেসওয়েল, দলে নতুন মুখ নিক কেলি কৃষ্ণাঙ্গ ভোটারদের মন জয়ে ফ্লোরিডার গভর্নর প্রার্থী ডোনাল্ডস জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দ্রুত পদক্ষেপের আহ্বান প্রশান্ত মহাসাগরীয় নেতাদের ৩১ বছরেও আবাসন সংকটে পূর্বাচল, ভোগান্তিতে প্লট মালিকরা জাতিসংঘের উদ্বেগ উপেক্ষা করে ১,৫০০ নাগরিককে ফেরত পাঠাল মালয়েশিয়া এলপিজির দাম বাড়িয়ে দুর্বৃত্তদের স্বার্থ রক্ষা করছে সরকার ইয়ামাল-কেইনকে বাদ দিয়ে ব্যালন ডি’অরের দুই ফেবারিট বেছে নিলেন মুলার পর্তুগালের হয়ে খেলার সময় ১০ সেকেন্ডে লাল কার্ড দেখলেন কনসেইকাও জ্বালানি সাশ্রয়ের নিয়ম শিথিলের উদ্যোগ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল টম ক্রুজের নতুন সিনেমা ডিগার নিউজিল্যান্ডের ক্যাজুয়াল চুক্তিতে মাইকেল ব্রেসওয়েল, দলে নতুন মুখ নিক কেলি কৃষ্ণাঙ্গ ভোটারদের মন জয়ে ফ্লোরিডার গভর্নর প্রার্থী ডোনাল্ডস জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দ্রুত পদক্ষেপের আহ্বান প্রশান্ত মহাসাগরীয় নেতাদের ৩১ বছরেও আবাসন সংকটে পূর্বাচল, ভোগান্তিতে প্লট মালিকরা জাতিসংঘের উদ্বেগ উপেক্ষা করে ১,৫০০ নাগরিককে ফেরত পাঠাল মালয়েশিয়া