এলপিজির দাম বাড়িয়ে দুর্বৃত্তদের স্বার্থ রক্ষা করছে সরকার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান অভিযোগ করেছেন যে, কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। সোমবার এক বিবৃতিতে তিনি দাবি করেন, বাজারে কারসাজির মাধ্যমে সংকট সৃষ্টি করা হলেও সরকার তা নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, বরং উল্টো দাম বাড়িয়ে দুর্বৃত্তদের স্বার্থ রক্ষা করছে।

গাজী আতাউর রহমান জানান, কৃত্রিম সরবরাহ সংকটের সুযোগ নিয়ে রোববার সন্ধ্যা থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে সিলিন্ডারটির নতুন দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৭ টাকা। অথচ গত মাসেও একই পরিমাণ এলপিজির দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা এবং চলতি বছরের জানুয়ারিতে এই সিলিন্ডার বিক্রি হয়েছে ১ হাজার ২৫৩ টাকায়।

তিনি এলপিজির মূল্যবৃদ্ধির ধারাবাহিকতা তুলে ধরে বলেন, ফেব্রুয়ারিতে ১০৩ টাকা দাম বাড়ানো হয়েছিল। এরপর যুদ্ধ শুরুর পর এপ্রিল মাসে দুই দফায় ৫৯৯ টাকা দাম বেড়েছে। পরবর্তীতে জুন ও জুলাইয়ে প্রায় ৪০০ টাকা কমানো হলেও আগস্টে আবার ৭০ টাকা বাড়ানো হয়। সেপ্টেম্বরে ১৩ টাকা কমানোর পর এবার একবারে ২৫২ টাকা বাড়ানো হয়েছে।

ইসলামী আন্দোলনের এই নেতা দাবি করেন, এলপিজি সরবরাহের তথ্য পর্যালোচনা করলে দেখা যায় যে দেশে প্রকৃতপক্ষে গ্যাসের কোনো ঘাটতি ছিল না। বরং বাজারে কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে সরকারের দায়িত্ব ছিল কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কিন্তু তা না করে তাদের চাহিদা অনুযায়ী এলপিজির দাম বাড়ানো হয়েছে।

দেশের প্রায় এক কোটি মানুষ রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, এর ফলে বিপুলসংখ্যক মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে। দুর্বৃত্তদের স্বার্থে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিশেষে, তিনি বাজারে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

শিরোনাম :
হুথিদের হাত থেকে সানা উদ্ধারে ‘ডন অফ ইয়েমেন’ সামরিক অভিযান শুরু কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে এলপিজির দাম বাড়িয়ে দুর্বৃত্তদের স্বার্থ রক্ষা করছে সরকার ইয়ামাল-কেইনকে বাদ দিয়ে ব্যালন ডি’অরের দুই ফেবারিট বেছে নিলেন মুলার পর্তুগালের হয়ে খেলার সময় ১০ সেকেন্ডে লাল কার্ড দেখলেন কনসেইকাও জ্বালানি সাশ্রয়ের নিয়ম শিথিলের উদ্যোগ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল টম ক্রুজের নতুন সিনেমা ডিগার নিউজিল্যান্ডের ক্যাজুয়াল চুক্তিতে মাইকেল ব্রেসওয়েল, দলে নতুন মুখ নিক কেলি কৃষ্ণাঙ্গ ভোটারদের মন জয়ে ফ্লোরিডার গভর্নর প্রার্থী ডোনাল্ডস জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দ্রুত পদক্ষেপের আহ্বান প্রশান্ত মহাসাগরীয় নেতাদের হুথিদের হাত থেকে সানা উদ্ধারে ‘ডন অফ ইয়েমেন’ সামরিক অভিযান শুরু কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে এলপিজির দাম বাড়িয়ে দুর্বৃত্তদের স্বার্থ রক্ষা করছে সরকার ইয়ামাল-কেইনকে বাদ দিয়ে ব্যালন ডি’অরের দুই ফেবারিট বেছে নিলেন মুলার পর্তুগালের হয়ে খেলার সময় ১০ সেকেন্ডে লাল কার্ড দেখলেন কনসেইকাও জ্বালানি সাশ্রয়ের নিয়ম শিথিলের উদ্যোগ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল টম ক্রুজের নতুন সিনেমা ডিগার নিউজিল্যান্ডের ক্যাজুয়াল চুক্তিতে মাইকেল ব্রেসওয়েল, দলে নতুন মুখ নিক কেলি কৃষ্ণাঙ্গ ভোটারদের মন জয়ে ফ্লোরিডার গভর্নর প্রার্থী ডোনাল্ডস জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দ্রুত পদক্ষেপের আহ্বান প্রশান্ত মহাসাগরীয় নেতাদের