গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফার্নিচার ব্যবসায়ী নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মো. জহিরুল ইসলাম (৩৫) নামের এক ফার্নিচার ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার দোগাছিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম উপজেলার শাঁখচূড়া গ্রামের মৃত মো. জালাল উদ্দিনের ছেলে এবং স্থানীয় হালিমাবাদ গলাকাটা বাজারের ফার্নিচার ব্যবসায়ী ছিলেন। দুর্ঘটনায় জহিরুলসহ মোট চারজন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দোগাছিয়া মাদরাসা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জহিরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর গফরগাঁও থানা পুলিশ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

শিরোনাম :
লাকসামে লরির চাপায় মাদরাসার গভর্নিং বডির সভাপতি নিহত ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট মিসাইল বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র নতুন জরিপে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য দুই প্রার্থী এগিয়ে অস্ট্রেলিয়ার সামনে ২৮৮ রানের লক্ষ্য, কেপ টাউন টেস্টে রিকেলটন ও মুল্ডারের সেঞ্চুরি এটিএফ-এর প্রধান আইনজীবীর পদত্যাগ, আগ্নেয়াস্ত্র নীতিতে বড় পরিবর্তন নিউল্যান্ডস টেস্টের রোমাঞ্চকর শেষ দিনে ফলাফলের ইঙ্গিত রিকেলটনের বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলা: ক্রিপ্টো কি এখন অনিরাপদ? যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে যোগ দিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফার্নিচার ব্যবসায়ী নিহত পোল্যান্ডে সাংবিধানিক সংকট: সেনেগাল সফর সংক্ষিপ্ত করলেন প্রেসিডেন্ট নাভরোকি লাকসামে লরির চাপায় মাদরাসার গভর্নিং বডির সভাপতি নিহত ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট মিসাইল বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র নতুন জরিপে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য দুই প্রার্থী এগিয়ে অস্ট্রেলিয়ার সামনে ২৮৮ রানের লক্ষ্য, কেপ টাউন টেস্টে রিকেলটন ও মুল্ডারের সেঞ্চুরি এটিএফ-এর প্রধান আইনজীবীর পদত্যাগ, আগ্নেয়াস্ত্র নীতিতে বড় পরিবর্তন নিউল্যান্ডস টেস্টের রোমাঞ্চকর শেষ দিনে ফলাফলের ইঙ্গিত রিকেলটনের বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলা: ক্রিপ্টো কি এখন অনিরাপদ? যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে যোগ দিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফার্নিচার ব্যবসায়ী নিহত পোল্যান্ডে সাংবিধানিক সংকট: সেনেগাল সফর সংক্ষিপ্ত করলেন প্রেসিডেন্ট নাভরোকি