হ্যালোইনের পোশাক নিয়ে সমালোচনার মুখে মুখ খুললেন মার্থা স্টিওয়ার্ট

হ্যালোইন উপলক্ষ্যে নিজের একটি পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখোমুখি হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন লাইফস্টাইল তারকা ও টিভি ব্যক্তিত্ব মার্থা স্টিওয়ার্ট। ৩১ অক্টোবর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন তিনি, যেখানে তাকে গৃহহীন ব্যক্তির ছদ্মবেশে দেখা যায়। ছেঁড়া জিন্স, একটি ক্রিম রঙের কার্ডিগান এবং কালো নিট টুপি পরা সেই ছবিটি প্রকাশের পর বিতর্ক শুরু হলে তিনি তা মুছে দেন। তবে ততক্ষণে পেজ সিক্স এবং টিএমজেডের মতো সংবাদমাধ্যমগুলো ছবিটি সংরক্ষণ করে পুনরায় প্রকাশ করে।

সংবাদমাধ্যম টিএমজেড জানায়, হ্যালোইন উপলক্ষ্যে নিজের কিউভিসি (QVC) ব্র্যান্ডের মোমবাতির প্রচারণার অংশ হিসেবে ইনস্টাগ্রাম ক্যারোসেলে ছবিটি পোস্ট করেছিলেন তিনি। ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা স্টিওয়ার্টের প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং তার বিরুদ্ধে গৃহহীন মানুষদের নিয়ে উপহাস করার অভিযোগ তোলেন। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) @buffys ইউজারনেমের এক ব্যবহারকারী লেখেন, "অঢেল সম্পদের মালিক ধনী ব্যক্তিদের দরিদ্রদের নিয়ে মজা করা কখনোই কৌতুক হতে পারে না।"

এক্সের আরেক ব্যবহারকারী @GeriPerna স্টিওয়ার্টের আনুমানিক ৪০০ মিলিয়ন ডলারের সম্পদের কথা উল্লেখ করে লেখেন, "মার্থা স্টিওয়ার্ট প্রায় ৪০০ মিলিয়ন ডলারের মালিক হয়েও হ্যালোইনে গৃহহীন ব্যক্তির পোশাক পরাকে মজার বিষয় মনে করেছেন। ধনী এলিটরা আমাদের কীভাবে দেখে, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।" দীর্ঘ দিন গৃহহীন থাকার অভিজ্ঞতাসম্পন্ন এক্স ব্যবহারকারী @guyfelicella ক্ষোভ প্রকাশ করে লেখেন, "এর মধ্যে মজার কিছু নেই। আরেকজন কোটিপতি গৃহহীন মানুষদের উপহাস করছেন।"

সমালোচনার তীব্রতার মুখে ১ নভেম্বর সাময়িকী 'পিপল'-কে দেওয়া এক সাক্ষাৎকারে নীরবতা ভাঙেন এমি বিজয়ী এই টিভি হোস্ট। মার্থা স্টিওয়ার্ট জানান, তিনি কেবল গৃহহীনতার মতো গুরুতর সামাজিক বিষয়ে সচেতনতা বাড়াতে চেয়ে ছিলেন। পোশাকটির কারণে মানুষ ক্ষুব্ধ হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং নিজেকে "ব্যথিত" বলে জানান।

নিজের বক্তব্যে স্টিওয়ার্ট বলেন, "আমি বহু দশক ধরে কীভাবে হ্যালোইন উদযাপন করতে হয় তা মানুষকে শিখিয়েছি—মজার রেসিপি, হস্তশিল্পের ধারণা এবং আনন্দময় আয়োজনের নানা পরামর্শ দিয়েছি, যা বছরের অন্যতম প্রিয় এই উৎসবকে উপভোগ্য করে তোলে।" বাগান বিশেষজ্ঞ স্টিওয়ার্ট আরও যোগ করেন, "গতকাল আমার হ্যালোইনের পোশাক মানুষকে ক্ষুব্ধ করায় আমি গভীরভাবে ব্যথিত। গৃহহীনতার মতো গুরুতর বিষয়ে সচেতনতা সৃষ্টিই ছিল আমার উদ্দেশ্য, কাউকেই আঘাত করা আমার অভিপ্রায় ছিল না।"

সাবেক এই মডেল জানান, গৃহহীনতা আমেরিকার অন্যতম বড় চ্যালেঞ্জ এবং চলমান সংকট। তিনি দাবি করেন, এই সামাজিক মহামারীর বিরুদ্ধে লড়াই করা বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে তিনি দীর্ঘ দিন ধরে উল্লেখযোগ্য সময় ও অর্থ সহায়তা দিয়ে আসছেন এবং ভবিষ্যতেও এই বিষয়ে পরিবর্তন আনার কাজে যুক্ত থাকবেন। ইউএসএ টুডে এই বিষয়ে স্টিওয়ার্টের প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে।

যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগের (এইচইউডি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসের এক রাতে দেশটিতে ৭ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ গৃহহীন অবস্থায় দিন কাটিয়েছেন। এছাড়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) মতে, শীতের মৌসুমে তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাইরে বসবাসকারী গৃহহীন মানুষের হাইপোথার্মিয়া বা অতিরিক্ত নিম্ন শারীরিক তাপমাত্রায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

শিরোনাম :
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাই এখন কঠিন সমীকরণে বাংলাদেশ রেফারিদের দিয়ে কুস্তিগিরদের ওপর নজরদারির নির্দেশ দিত ডাব্লিউডাব্লিউই: মাইক চিওডা ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রচিন ও চ্যাপম্যান মিলান ডার্বিতে হারের পর ইন্টার খেলোয়াড়দের ওপর ক্ষুব্ধ আল্ট্রারা শুক্রাণু ও প্রজনন স্বাস্থ্যের সত্যতা: আমরা কি বিলুপ্তির মুখে? ইউক্রেনে বিমান হামলার অ্যাপ হ্যাক করে তেজস্ক্রিয়তার ভুয়া বার্তা তহবিল বাড়াতে প্রশান্ত বীরকে ছেড়ে দেওয়ার ভাবনায় চেন্নাই ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি শেষ, কোনো নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটেনি বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ইলিয়া না ইয়াতোভা আজকের ফুটবল ও ক্রিকেটের ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাই এখন কঠিন সমীকরণে বাংলাদেশ রেফারিদের দিয়ে কুস্তিগিরদের ওপর নজরদারির নির্দেশ দিত ডাব্লিউডাব্লিউই: মাইক চিওডা ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রচিন ও চ্যাপম্যান মিলান ডার্বিতে হারের পর ইন্টার খেলোয়াড়দের ওপর ক্ষুব্ধ আল্ট্রারা শুক্রাণু ও প্রজনন স্বাস্থ্যের সত্যতা: আমরা কি বিলুপ্তির মুখে? ইউক্রেনে বিমান হামলার অ্যাপ হ্যাক করে তেজস্ক্রিয়তার ভুয়া বার্তা তহবিল বাড়াতে প্রশান্ত বীরকে ছেড়ে দেওয়ার ভাবনায় চেন্নাই ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি শেষ, কোনো নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটেনি বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ইলিয়া না ইয়াতোভা আজকের ফুটবল ও ক্রিকেটের ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি