প্রবাসী কার্ডের মাধ্যমে বিনা খরচেই দেশে আনা যাবে প্রবাসীদের মৃতদেহ

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে চালু হতে যাওয়া প্রবাসী কার্ডের অন্যতম বড় সুবিধা হিসেবে প্রবাসীদের মৃত্যুর পর তাদের মরদেহ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা রাখছে সরকার।

 

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রবাসী কার্ডধারী কোনো বাংলাদেশি বিদেশে মৃত্যুবরণ করলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। দীর্ঘদিন ধরে প্রবাসীদের অন্যতম প্রধান দাবিগুলোর একটি ছিল এই সুবিধা।

 

এছাড়া প্রবাসী কার্ডের মাধ্যমে বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন, বিভিন্ন সরকারি সেবায় অগ্রাধিকার, আর্থিক ও ব্যাংকিং সুবিধা, রেমিট্যান্স-সংশ্লিষ্ট বিশেষ প্রণোদনা এবং দেশে-বিদেশে বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ও জানিয়েছিল, প্রবাসী কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করছে এবং এ-সংক্রান্ত জটিলতা দূর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

সরকারের আশা, প্রবাসী কার্ড চালু হলে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীরা আরও উৎসাহিত হবেন এবং একই সঙ্গে তাদের জন্য একটি সমন্বিত কল্যাণমূলক সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

 

শিরোনাম :
বিদায়ী ম্যাচের আগে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিল বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় দুই বছর আগেও সেরি বি-তে খেলতাম, ভোলেননি পিও এস্পোসিটো অবসর নিলেন ফিলাডেলফিয়া ইগলসের তারকা লেন জনসন মৃত্যু নিয়ে ভীতি কাটিয়ে ওঠার উপায় জানালেন বিশেষজ্ঞরা ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্যারিস-মার্সেইতে টিয়ার গ্যাস যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন হাসান খান এফসিসির লাইসেন্স পর্যালোচনাকে প্রতিহিংসা বলছে এবিসি, আদালতে আইনি লড়াই বর্ধিত পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’ এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলা দেশদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার বিদায়ী ম্যাচের আগে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিল বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় দুই বছর আগেও সেরি বি-তে খেলতাম, ভোলেননি পিও এস্পোসিটো অবসর নিলেন ফিলাডেলফিয়া ইগলসের তারকা লেন জনসন মৃত্যু নিয়ে ভীতি কাটিয়ে ওঠার উপায় জানালেন বিশেষজ্ঞরা ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্যারিস-মার্সেইতে টিয়ার গ্যাস যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন হাসান খান এফসিসির লাইসেন্স পর্যালোচনাকে প্রতিহিংসা বলছে এবিসি, আদালতে আইনি লড়াই বর্ধিত পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’ এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলা দেশদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার