রাজনীতিতে আবারও সাকিবের উপস্থিতি, যোগ দিচ্ছেন হাসিনার সংবাদ সম্মেলনে

 

গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ৫ আগস্টের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত থাকছেন তারকা ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান।

নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি)-এ ভারতীয় সময় সন্ধ্যা ৬টায় এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এফসিসির সভাপতি ওয়ায়েল এসএইচ আউয়াদ অনুষ্ঠানটির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এই অনুষ্ঠানে সশরীরে নয়, বরং অনলাইনে যুক্ত থাকবেন সাকিব আল হাসান।

আয়োজকদের সূত্রে জানা গেছে, এটি সম্পূর্ণভাবে একটি অনলাইনভিত্তিক মতবিনিময় সভা হবে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে অডিওর মাধ্যমে যুক্ত থাকবেন, তবে ভারত সরকারের বিধিনিষেধের কারণে তিনি ভিডিওতে আসবেন না।


অনুষ্ঠানে আরও যাঁরা থাকছেন

সংবাদ সম্মেলনটিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সাকিব আল হাসানের পাশাপাশি ভার্চুয়ালি এতে আরও যুক্ত হবেন সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ। এ ছাড়া সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ কয়েকজন প্রতিনিধি অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে সাকিব আল হাসান রাজনীতির মাঠ ও দেশ থেকে অনেকটাই অন্তরালে রয়েছেন। ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক কার্যক্রম চালানোর বিষয়ে নয়াদিল্লির কঠোর অবস্থান সত্ত্বেও এই ভার্চুয়াল আয়োজনে সাকিব আল হাসানের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

শিরোনাম :
বিদায়ী ম্যাচের আগে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিল বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় দুই বছর আগেও সেরি বি-তে খেলতাম, ভোলেননি পিও এস্পোসিটো অবসর নিলেন ফিলাডেলফিয়া ইগলসের তারকা লেন জনসন মৃত্যু নিয়ে ভীতি কাটিয়ে ওঠার উপায় জানালেন বিশেষজ্ঞরা ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্যারিস-মার্সেইতে টিয়ার গ্যাস যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন হাসান খান এফসিসির লাইসেন্স পর্যালোচনাকে প্রতিহিংসা বলছে এবিসি, আদালতে আইনি লড়াই বর্ধিত পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’ এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলা দেশদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার বিদায়ী ম্যাচের আগে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিল বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় দুই বছর আগেও সেরি বি-তে খেলতাম, ভোলেননি পিও এস্পোসিটো অবসর নিলেন ফিলাডেলফিয়া ইগলসের তারকা লেন জনসন মৃত্যু নিয়ে ভীতি কাটিয়ে ওঠার উপায় জানালেন বিশেষজ্ঞরা ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্যারিস-মার্সেইতে টিয়ার গ্যাস যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন হাসান খান এফসিসির লাইসেন্স পর্যালোচনাকে প্রতিহিংসা বলছে এবিসি, আদালতে আইনি লড়াই বর্ধিত পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’ এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলা দেশদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার