কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে রাসেল ও রুবেল

দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব পেয়েছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদল। বুধবার সন্ধ্যায় ২৯ সদস্যবিশিষ্ট এই উপজেলা কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে সোহেল রানা প্রামাণিক রাসেলকে সভাপতি এবং জোবাইদ ইবনে রুবেলকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে সৈয়দপুর সাংগঠনিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত কমিটির মাধ্যমে এই নতুন নেতৃত্ব নিশ্চিত করা হয়।

উপজেলা কমিটির অন্যান্য পদের মধ্যে রয়েছেন সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ; সহসভাপতি হিসেবে রাজ শিকর সরকার, লিমন বসুনিয়া, দিদার রসুল, আরিফ মিয়া, সেতু মিয়া, বিপ্লব হোসেন বাবু, আব্দুল আজিজ ও গাউছুল আজম নিয়ন। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে শেখ আহসান হাবীব তাছুম এবং যুগ্ম সম্পাদক হিসেবে স্বপন মিয়া, রাশেদুল ইসলাম রিপন, আশিকুর রহমান মিন্টু ও রওশন বাবু রয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনিরুল হাসান রোমিও, সহসাংগঠনিক সম্পাদক নাঈম মিয়া, প্রচার সম্পাদক নাসিরুল ইসলাম নিশাত, সহপ্রচার সম্পাদক রিফাত, দপ্তর সম্পাদক নাহিদ রাজ এবং সহদপ্তর সম্পাদক মেফতাউল জান্নাত লাবিব দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে শাহিনুর ইসলাম সম্রাট, হাবিবুর রহমান হাবিব, সাকিল আহমেদ, সানজুল কবির সেতু, নাহিদ হাসান, রিফাতুল ইসলাম রোহান ও মিয়াদ ফয়সাল তুবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঘোষিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিরোনাম :
ইনজুরিতে Bucs ওয়াইড রিসিভার এমিকা এগবুকা, অনুশীলনের সময় চোট ওয়েলশ ফায়ারের জয়ে মৌসুম শেষ করলেন ওয়্যারহ্যাম ও পটস পার্সেইড উল্কাবৃষ্টি ২০২৬: দেখার সেরা সময় ও স্থান বিভক্তির মুখে নারী আন্দোলন: কীভাবে ফিরতে পারে পারস্পরিক সংহতি? টেইলর সুইফটের সাথে বিয়ে নিয়ে মুখ খুললেন ট্র্যাভিস কেলসি আটাল ও জাদরানের সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল আফগানিস্তান ইরানি ক্ষেপণাস্ত্রের হুমকির মুখে ট্রাম্পের গোপন বিমান বদল ব্যাপক জাতীয় জোটের মাধ্যমে ফিলিস্তিনি নির্বাচনে অংশ নেবে হামাস ওমানের মূল ভূখণ্ডে ছড়িয়ে পড়ল কার্গো ট্যাঙ্কারের তেল নিঃসরণ কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে রাসেল ও রুবেল ইনজুরিতে Bucs ওয়াইড রিসিভার এমিকা এগবুকা, অনুশীলনের সময় চোট ওয়েলশ ফায়ারের জয়ে মৌসুম শেষ করলেন ওয়্যারহ্যাম ও পটস পার্সেইড উল্কাবৃষ্টি ২০২৬: দেখার সেরা সময় ও স্থান বিভক্তির মুখে নারী আন্দোলন: কীভাবে ফিরতে পারে পারস্পরিক সংহতি? টেইলর সুইফটের সাথে বিয়ে নিয়ে মুখ খুললেন ট্র্যাভিস কেলসি আটাল ও জাদরানের সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল আফগানিস্তান ইরানি ক্ষেপণাস্ত্রের হুমকির মুখে ট্রাম্পের গোপন বিমান বদল ব্যাপক জাতীয় জোটের মাধ্যমে ফিলিস্তিনি নির্বাচনে অংশ নেবে হামাস ওমানের মূল ভূখণ্ডে ছড়িয়ে পড়ল কার্গো ট্যাঙ্কারের তেল নিঃসরণ কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে রাসেল ও রুবেল