মদিনায় অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন সাতকানিয়ার প্রবাসী মো. ইলিয়াস

সৌদি আরবের পবিত্র নগরী মদিনা শরীফে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাতকানিয়ার এক প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। নিহত এই প্রবাসীর নাম মো. ইলিয়াস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নিহত মো. ইলিয়াস চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়ার স্থায়ী বাসিন্দা ছিলেন। পরিবারের স্বচ্ছলতা নিশ্চিত করার স্বপ্ন নিয়ে তিনি জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। প্রবাসে কঠোর পরিশ্রমের মাঝে সেখানেই মর্মান্তিক অগ্নিকাণ্ডে তার জীবনের সমাপ্তি ঘটল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মদিনার একটি মাজারায় (খামার) কাজের ফাঁকে বিশ্রাম নিচ্ছিলেন প্রবাসী শ্রমিকরা। সেই সময় প্রবাসীদের থাকার একটি ঝুপড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করলে সেখানে থাকা ৮ থেকে ১০ জন শ্রমিক দ্রুত বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে মো. ইলিয়াস দুর্ভাগ্যবশত ঝুপড়ির ভেতরে আটকা পড়ে মারা যান।

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ২১: ২৯আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ২১: ৩০

শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দ্রুত পদক্ষেপের আহ্বান প্রশান্ত মহাসাগরীয় নেতাদের ৩১ বছরেও আবাসন সংকটে পূর্বাচল, ভোগান্তিতে প্লট মালিকরা জাতিসংঘের উদ্বেগ উপেক্ষা করে ১,৫০০ নাগরিককে ফেরত পাঠাল মালয়েশিয়া ইকুইফ্যাক্সের ১০০ মিলিয়ন ডলারের সমঝোতা: ক্ষতিপূরণ পেতে পারেন গ্রাহকরা সন্ত্রাসী হামলার আশঙ্কায় আরএএফ ফেয়ারফোর্ড থেকে মার্কিন বোমারু বিমান প্রত্যাহার ব্রাজিলে প্রথম পর্বে কেউ পায়নি সংখ্যাগরিষ্ঠতা, লুলার মুখোমুখি ফ্লাভিও বলসোনারো রোনালদো চাইলে আবার পর্তুগাল দলে ফিরতে পারবেন: কোচ জেসুস মস্কোতে ক্রেমলিন-পন্থী কমিউনিস্ট পার্টির র‍্যালি থেকে ৬০ জন আটক উয়েফা নেশন্স লিগ: আজকের ম্যাচের সময়সূচী ও সম্প্রচার মাধ্যম ‘ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল’—ইনজুরি ও চাকরি হারানোর স্মৃতিচারণ করলেন সমোয়া জো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দ্রুত পদক্ষেপের আহ্বান প্রশান্ত মহাসাগরীয় নেতাদের ৩১ বছরেও আবাসন সংকটে পূর্বাচল, ভোগান্তিতে প্লট মালিকরা জাতিসংঘের উদ্বেগ উপেক্ষা করে ১,৫০০ নাগরিককে ফেরত পাঠাল মালয়েশিয়া ইকুইফ্যাক্সের ১০০ মিলিয়ন ডলারের সমঝোতা: ক্ষতিপূরণ পেতে পারেন গ্রাহকরা সন্ত্রাসী হামলার আশঙ্কায় আরএএফ ফেয়ারফোর্ড থেকে মার্কিন বোমারু বিমান প্রত্যাহার ব্রাজিলে প্রথম পর্বে কেউ পায়নি সংখ্যাগরিষ্ঠতা, লুলার মুখোমুখি ফ্লাভিও বলসোনারো রোনালদো চাইলে আবার পর্তুগাল দলে ফিরতে পারবেন: কোচ জেসুস মস্কোতে ক্রেমলিন-পন্থী কমিউনিস্ট পার্টির র‍্যালি থেকে ৬০ জন আটক উয়েফা নেশন্স লিগ: আজকের ম্যাচের সময়সূচী ও সম্প্রচার মাধ্যম ‘ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল’—ইনজুরি ও চাকরি হারানোর স্মৃতিচারণ করলেন সমোয়া জো