ভাঙ্গায় পার্কিং নিয়ে বিবাদ, ফিল্মি স্টাইলে গুলি ছুড়ে চালকের পলায়ন

ফরিদপুরের ভাঙ্গা-ভাটিয়াপাড়া মহাসড়কের পৌরসভার হাইওয়ে থানার সামনে সোমবার মধ্যরাতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে এক অজ্ঞাতনামা প্রাইভেটকার চালক পিস্তল বের করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। রাতের অন্ধকারে এই গুলি ছোড়ার ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হালকা বৃষ্টির মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার হাইওয়ে থানার সামনের রাস্তায় অবস্থিত একটি হোটেলের সামনে এসে থামে। ওই সময় রাস্তায় যানবাহনের ধীরগতির কারণে সেখানে যানজট সৃষ্টি হয়। হোটেলের এক বয় চালককে গাড়িটি সামনের দিকে সরিয়ে নেওয়ার অনুরোধ করলে তিনি চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় চালকের পাশের সিটে বসে থাকা এক নারী হোটেল বয়কে মুখে থাপ্পড় মারেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চালক আশেপাশের অন্যান্য গাড়ির চালক ও হোটেল বয়কে উদ্দেশ করে অস্বাভাবিক আচরণ শুরু করেন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি গাড়ির ভেতর থেকে জানালা দিয়ে মাথা বের করে ফিল্মি স্টাইলে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এরপর ওই নারী ও চালক দ্রুত গোপালগঞ্জের দিকে পালিয়ে যান।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলির দৃশ্য ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং চালক ও অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে তদন্ত শুরু করেছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঢাকা থেকে গোপালগঞ্জের দিকে যাওয়ার পথে হাইওয়ে থানার সামনে এই গুলির ঘটনা ঘটে। পুলিশ প্রাইভেটকারটি উদ্ধার এবং অজ্ঞাতনামা চালক ও তার নারী সঙ্গীর পরিচয় শনাক্তের মাধ্যমে পুরো ঘটনার রহস্য উন্মোচনের চেষ্টা করছে।

শিরোনাম :
ব্রাজিলের নির্বাচনে বলসোনারোর জয় ট্রাম্পের আধিপত্যের নতুন ধাপ হতে পারে ব্রাজিলের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ, মুখোমুখি লড়াইয়ে লুলা ও বলসোনারো নিউজিল্যান্ড সিরিজের জন্য ভাবনায় মুকেশ কুমার ও আকাশ দীপ এফবিআই ওয়েবসাইট হ্যাক: জর্ডানে শাইনিহান্টার্সের সন্দেহভাজন সদস্য আটক গ্রিসের সঙ্গে কয়েক দশকের আলোচনা শেষে বুলগেরিয়ায় ফিরল জার স্যামুয়েলের অবশেষ কুমিল্লার সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, আহত ফায়ার সার্ভিস কর্মী ৪৬ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছাল পাওয়ারবল জ্যাকপট, সোমবার পরবর্তী ড্র কোনো প্রমাণ ছাড়াই ৩০ বছরের জেল, তুর্কি কারাগারে বন্দি ফিনিশ নাবিকের মুক্তির লড়াই ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কন্তে দিল্লিতে বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ব্রাজিলের নির্বাচনে বলসোনারোর জয় ট্রাম্পের আধিপত্যের নতুন ধাপ হতে পারে ব্রাজিলের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ, মুখোমুখি লড়াইয়ে লুলা ও বলসোনারো নিউজিল্যান্ড সিরিজের জন্য ভাবনায় মুকেশ কুমার ও আকাশ দীপ এফবিআই ওয়েবসাইট হ্যাক: জর্ডানে শাইনিহান্টার্সের সন্দেহভাজন সদস্য আটক গ্রিসের সঙ্গে কয়েক দশকের আলোচনা শেষে বুলগেরিয়ায় ফিরল জার স্যামুয়েলের অবশেষ কুমিল্লার সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, আহত ফায়ার সার্ভিস কর্মী ৪৬ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছাল পাওয়ারবল জ্যাকপট, সোমবার পরবর্তী ড্র কোনো প্রমাণ ছাড়াই ৩০ বছরের জেল, তুর্কি কারাগারে বন্দি ফিনিশ নাবিকের মুক্তির লড়াই ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কন্তে দিল্লিতে বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে