নেক আমলের ৫টি পার্থিব পুরস্কার ও প্রাপ্তি

ইসলামে ঈমান ও নেক আমলের গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে মুমিন শুধু পরকালীন মুক্তিই লাভ করেন না, বরং মহান আল্লাহ দুনিয়ার জীবনেও তাদের অগণিত পুরস্কার ও কল্যাণ দান করেন। কোরআন ও হাদিসের আলোকে নেক আমলের পার্থিব এমন পাঁচটি বিশেষ পুরস্কার ও প্রাপ্তির কথা নিচে তুলে ধরা হলো।

নেক আমলকারীদের জন্য দুনিয়াতে সুখী ও স্বাচ্ছন্দ্যময় জীবনের নিশ্চয়তা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, 'মোমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে, তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করব' (সুরা নাহল: ৯৭)।

জীবনে বরকত ও প্রাচুর্য লাভের উপায় হলো নেক আমল। অতীতে অনেক সম্প্রদায়কে তাদের নেক আমলের কারণে বরকতের দরজা খুলে দেওয়া হয়েছিল। কোরআনে এরশাদ হয়েছে, 'তাকে আমি লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করেছিলাম এবং তারা ঈমান এনেছিল, ফলে আমি তাদেরকে কিছু কালের জন্য জীবনোপভোগ করতে দিলাম' (সুরা সাফফাত: ১৪৭-১৪৮)।

দ্বীন প্রতিষ্ঠায় কাজ করা, ন্যায় ও সত্যের পথে চলা এবং ইসলামের দাওয়াত প্রচারের মাধ্যমে আল্লাহর সাহায্য ও বিজয় লাভ করা সম্ভব। আল্লাহ বলেন, 'হে মোমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য কর তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করবেন' (সুরা মুহাম্মাদ: ৭)।

নেক আমলের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরি হয়, যার ফলে পৃথিবীতে তার সম্মান ও খ্যাতি বৃদ্ধি পায়। কোরআনে উল্লেখ আছে, 'যারা বিশ্বাস স্থাপন করে এবং নেক আমল করে আল্লাহতায়ালা অবশ্যই তাদের জন্য মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দেন' (সুরা মরিয়ম: ৯৬)।

নেক আমলের আরেকটি বড় পার্থিব পুরস্কার হলো দুনিয়ার ক্ষমতা অর্জন। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, 'তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তাদেরকে দুনিয়ায় ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন' (সুরা নুর: ৪৫৫)।

শিরোনাম :
হালান্ড নন, প্রিমিয়ার লিগের সেরা স্ট্রাইকার ইসাক: টেডি শেরিংহাম টেস্টে ফিরতে মুখিয়ে আছেন নরকিয়া, কড়া নাড়ছে অস্ট্রেলিয়া সিরিজ এসি মিলান ও রোমার নজরে ব্রাইটনের মিডফিল্ডার ইয়াসিন আয়ারি মধ্যবর্তী নির্বাচন নিয়ে এসএনএল-এর ব্যঙ্গাত্মক কোল্ড ওপেন হলিউডে জন সিনা: ক্যারিয়ারের নতুন মোড় ও ভিন্স ম্যাকম্যানের সাথে সম্পর্ক ব্রাজিলের নির্বাচনে লুলার মুখোমুখি ফ্ল্যাভিও বলসোনারো বিরাট কোহলি: ওয়ানডে ক্রিকেটে নতুন রূপে এক অজেয় ইনিংস কালিনিনগ্রাদ রক্ষায় সব অস্ত্র ব্যবহারের ঘোষণা রাশিয়ার ইউক্রেনে জার্মান চ্যান্সেলর মার্জ, রাশিয়ার তীব্র হামলার মুখে কিয়েভ নেত্রকোনার পূর্বধলা কলেজে অধ্যক্ষের পদায়ন বাতিল নিয়ে উত্তেজনা, আগুন ও বিক্ষোভ হালান্ড নন, প্রিমিয়ার লিগের সেরা স্ট্রাইকার ইসাক: টেডি শেরিংহাম টেস্টে ফিরতে মুখিয়ে আছেন নরকিয়া, কড়া নাড়ছে অস্ট্রেলিয়া সিরিজ এসি মিলান ও রোমার নজরে ব্রাইটনের মিডফিল্ডার ইয়াসিন আয়ারি মধ্যবর্তী নির্বাচন নিয়ে এসএনএল-এর ব্যঙ্গাত্মক কোল্ড ওপেন হলিউডে জন সিনা: ক্যারিয়ারের নতুন মোড় ও ভিন্স ম্যাকম্যানের সাথে সম্পর্ক ব্রাজিলের নির্বাচনে লুলার মুখোমুখি ফ্ল্যাভিও বলসোনারো বিরাট কোহলি: ওয়ানডে ক্রিকেটে নতুন রূপে এক অজেয় ইনিংস কালিনিনগ্রাদ রক্ষায় সব অস্ত্র ব্যবহারের ঘোষণা রাশিয়ার ইউক্রেনে জার্মান চ্যান্সেলর মার্জ, রাশিয়ার তীব্র হামলার মুখে কিয়েভ নেত্রকোনার পূর্বধলা কলেজে অধ্যক্ষের পদায়ন বাতিল নিয়ে উত্তেজনা, আগুন ও বিক্ষোভ