থিংক ট্যাংকের বিরুদ্ধে ট্রাম্পের ৫ বিলিয়ন ডলারের মামলার হুমকি

ন্যাশনাল গার্ড মোতায়েন সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের জেরে যুক্তরাষ্ট্রের বামপন্থী থিংক ট্যাংক ‘সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেস’ (সিএপি)-এর বিরুদ্ধে অন্তত ৫ বিলিয়ন ডলারের মানহানি মামলার হুমকি দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনি দল। গত জুলাই মাসে প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ন্যাশনাল গার্ড মোতায়েনের ফলে সহিংস অপরাধ হ্রাসের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

গত ১৭ আগস্ট সিএপি-কে পাঠানো এক চিঠিতে ট্রাম্পের আইনজীবী আলেহান্দ্রো ব্রিতো দাবি করেন, ওই প্রতিবেদনে প্রেসিডেন্টকে হেয় করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনটি প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা এবং ক্ষতিপূরণ দেওয়ার জন্য তিনি শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। এই শর্ত পূরণ না হলে অন্তত ৫ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হতে পারে বলে চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়।

সিএপি-এর আইনজীবী কেভিন মেটজ এই হুমকির জবাবে লিখেছেন, "এটি অত্যন্ত হাস্যকর। সত্য কখনো মানহানি হতে পারে না। সরকারের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করা, নীতি নিয়ে বিতর্ক করা এবং নীতিগত সিদ্ধান্তের বিরুদ্ধে ভিন্নমত প্রকাশ করা একটি কার্যকর আমেরিকান গণতন্ত্রের মূল ভিত্তি।"

সিএপি-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নীরা ট্যান্ডেন এক বিবৃতিতে বলেন, "তথ্য ও প্রমাণের ওপর এই মামলার হুমকি সম্পূর্ণ ভিত্তিহীন। যেকোনো প্রশাসনের দাবি বা বক্তব্যের বিপরীত তথ্য ও বিশ্লেষণ প্রকাশ করার অধিকার মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী দ্বারা সুরক্ষিত। এই মামলার হুমকি মূলত আমাদের মুখ বন্ধ করার একটি স্পষ্ট প্রচেষ্টা। আমরা এতে ভয় পাব না বা মাথা নত করব না।"

ট্রাম্প প্রশাসন প্রথম ২০২৫ সালের জুনে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোয়েন করেছিল। মূলত অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে তীব্র বিক্ষোভের মধ্যে ফেডারেল অভিবাসন কর্মকর্তা ও অন্যান্য আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সুরক্ষা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এর দুই মাস পর, ট্রাম্প ঘোষণা করেন যে ওয়াশিংটন ডিসি-কে "অপরাধ, রক্তপাত, বিশৃঙ্খলা ও নোংরা পরিবেশ থেকে উদ্ধার করতে" সেখানেও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। পরবর্তীতে মেমফিস এবং নিউ অরলিন্সেও এই বাহিনী মোতায়েন করা হয়।

প্রেসিডেন্টের ক্ষোভের কারণ হওয়া সিএপি-র প্রতিবেদনটিতে সংশ্লিষ্ট শহরগুলোর অপরাধের তথ্য বিশ্লেষণ করে বলা হয়েছিল, ন্যাশনাল গার্ড মোতায়েনের ফলে সহিংস অপরাধ, হত্যাকাণ্ড বা বন্দুকহামলার ঘটনায় কোনো পরিমাপযোগ্য প্রভাব পড়েনি। তবে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর গত সপ্তাহের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে দেশজুড়ে সহিংস অপরাধের হার হ্রাস পেয়েছে।

ট্রাম্প যদি আসলেই এই মামলা নিয়ে এগোতে চান, তবে মানহানির মামলায় পাবলিক ফিগারদের জন্য প্রযোজ্য কঠোর আইনি মানদণ্ডের কারণে তাকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মন্তব্য করেছেন লস অ্যাঞ্জেলেসের লয়োলা ল স্কুলের অধ্যাপক এবং সিবিএস নিউজের আইনি বিশ্লেষক জেসিকা লেভিনসন। তিনি ব্যাখ্যা করে বলেন, "সরকারি কর্মকর্তাকে প্রমাণ করতে হবে যে বিবাদী পক্ষ সম্পূর্ণ বিদ্বেষমূলক উদ্দেশ্যে (actual malice) এই বক্তব্য দিয়েছে, যার অর্থ তারা জানত যে তথ্যটি মিথ্যা অথবা সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে চরম অবহেলা দেখিয়েছে।" পরিসংখ্যানের বিতর্ক থেকে মানহানির মামলা হওয়ার সম্ভাবনা খুবই কম বলে তিনি মনে করেন। এছাড়া ট্রাম্পকে প্রমাণ করতে হবে যে বক্তব্যগুলো তার প্রশাসনকে সাধারণ সমালোচনার বদলে সরাসরি তাকে উদ্দেশ্য করে করা হয়েছে।

রাজনৈতিক প্রতিপক্ষ বা বিভিন্ন সংস্থাকে লক্ষ্য করে ট্রাম্পের মামলা করার দীর্ঘ ইতিহাস রয়েছে। সিএপি-র প্রধান নীরা ট্যান্ডেন তার বিবৃতিতে আরও যোগ করেন, "আমেরিকায় সরকারি নীতি নিয়ে তীব্র মতবিরোধ মেটানো হয় প্রকাশ্য ও জোরালো বিতর্কের মাধ্যমে, কোনো হুমকি বা ভীতি প্রদর্শনের মাধ্যমে নয়। স্বাধীন গবেষণা ও তথ্যকে স্তব্ধ করার এই প্রচেষ্টা প্রত্যেক আমেরিকানকে উদ্বিগ্ন করা উচিত।"

August 21, 2026 / 9:10 PM EDT / CBS News

শিরোনাম :
বিমানের জরুরি পরিস্থিতি কি নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্য বদলাতে পারবে? টাইম ১০০ তালিকায় জাপানের প্রথম মাতৃত্বকালীন ছুটিতে যাওয়া মেয়র ব্রাজিলে ফ্যাসিবাদ রুখতে আমিই একমাত্র ভরসা: রিওতে লুলার বিশাল সমাবেশ বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হলেন মালিবাংওয়ে মাকেতা ভিসা জটিলতায় সাংবাদিকতা প্রোগ্রামে ভর্তি স্থগিত করল কলাম্বিয়া ইউনিভার্সিটি স্পেনে আটক মিয়ানমার আমেরিকান চেম্বারের সাবেক বোর্ড সদস্য চলতি মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, শুরু হয়েছে চাহিদাপত্র পাওয়ার প্রক্রিয়া রোমান রেইন্সের মুখোমুখি হওয়ার আগে নিজের মানসিক প্রস্তুতি জানালেন এলএ নাইট মেম কয়েন ইভেন্টে ট্রাম্পের নৈশভোজ, থাকছে স্বর্ণের ঘড়িসহ বিশেষ উপহার ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ভারতে ফের পথে ‘ককরোচ’ আন্দোলন বিমানের জরুরি পরিস্থিতি কি নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্য বদলাতে পারবে? টাইম ১০০ তালিকায় জাপানের প্রথম মাতৃত্বকালীন ছুটিতে যাওয়া মেয়র ব্রাজিলে ফ্যাসিবাদ রুখতে আমিই একমাত্র ভরসা: রিওতে লুলার বিশাল সমাবেশ বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হলেন মালিবাংওয়ে মাকেতা ভিসা জটিলতায় সাংবাদিকতা প্রোগ্রামে ভর্তি স্থগিত করল কলাম্বিয়া ইউনিভার্সিটি স্পেনে আটক মিয়ানমার আমেরিকান চেম্বারের সাবেক বোর্ড সদস্য চলতি মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, শুরু হয়েছে চাহিদাপত্র পাওয়ার প্রক্রিয়া রোমান রেইন্সের মুখোমুখি হওয়ার আগে নিজের মানসিক প্রস্তুতি জানালেন এলএ নাইট মেম কয়েন ইভেন্টে ট্রাম্পের নৈশভোজ, থাকছে স্বর্ণের ঘড়িসহ বিশেষ উপহার ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ভারতে ফের পথে ‘ককরোচ’ আন্দোলন