ফুজি পাহাড়ে ৭ বছরের ছেলেকে ফেলে চূড়ায় উঠলেন বাবা, পুলিশের তীব্র ক্ষোভ

জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজিতে সাত বছর বয়সী এক শিশুকে একা ফেলে রেখে চূড়ার দিকে চলে যাওয়ার ঘটনায় এক বাবাকে তীব্র তিরস্কার করেছে দেশটির পুলিশ। কুয়াশা ও বৃষ্টির মধ্যে ২ হাজার মিটারেরও (৬,৫০০ ফুট) বেশি উচ্চতায় একটি বেঞ্চে একা বসে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তার কাছে কেবল একটি কোমল পানীয় ও সামান্য নাশতা ছিল।

জানা গেছে, ৪৮ বছর বয়সী ওই বাবা তার বড় ছেলেকে নিয়ে পর্বতারোহণ অব্যাহত রাখতে ছোট ছেলেকে সেখানে অপেক্ষা করতে বলেন। ছোট ছেলেটি ক্লান্ত হয়ে পড়ার কথা জানালে বাবা তাকে "এখানে অপেক্ষা করো" বলে রেখে চলে যান। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় (২২:৩০ জিএমটি) একটি পাহাড়ি কুটিরের কর্মীরা ফুজি পর্বতের ষষ্ঠ স্টেশনের কাছে শিশুটিকে একা বসে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন।

পুলিশ খবর পেয়ে ওই বাবার সন্ধান শুরু করে এবং ষষ্ঠ স্টেশন থেকে প্রায় তিন ঘণ্টার হাঁটা পথ দূরত্বে সপ্তম ও অষ্টম স্টেশনের মাঝামাঝি জায়গা থেকে তাকে খুঁজে বের করে। দীর্ঘ আট ঘণ্টা অপেক্ষার পর ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়া শিশুটির কাছে তার বাবাকে ফিরিয়ে আনে পুলিশ। জাপানের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক পুলিশ কর্মকর্তা ওই বাবাকে বলেন, "একসঙ্গে পাহাড়ে চড়ার পরিকল্পনা বাদ দিতে হলেও, একটি শিশুকে এভাবে পেছনে ফেলে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" নিজের এমন "হঠকারী" সিদ্ধান্তের জন্য পুলিশের কাছে ক্ষমা চেয়েছেন ওই বাবা।

এই পরিবারটি ফুজি পর্বতের ফু জিনোমিয়া রুট ব্যবহার করছিল, যা গণপরিবহন দিয়ে যাতায়াতযোগ্য পঞ্চম স্টেশন থেকে শুরু হয়। পর্বতারোহণ নির্দেশিকাদের মতে, সেখান থেকে চূড়ায় পৌঁছাতে প্রায় পাঁচ ঘণ্টা এবং নিচে নেমে আসতে আরও তিন ঘণ্টা সময় লাগে।

টোকিওর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এবং ২০১৩ সালে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া মাউন্ট ফুজি একটি সক্রিয় আগ্নেয়গিরি। মাউন্ট টাটে এবং মাউন্ট হাকুর পাশাপাশি এটি জাপানের তিনটি ঐতিহ্যবাহী "পবিত্র পর্বত"-এর অন্যতম। প্রতি বছর প্রায় ২ লাখ মানুষ ৩,৭৭৬ মিটার (১২,৩৮৯ ফুট) উচ্চতার এই পর্বতটিতে আরোহণ করেন। তবে অতিরিক্ত ভিড় এড়াতে কিছু রুটে দৈনিক আরোহীর সংখ্যার সীমা নির্ধারণ করা রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে মাউন্ট ফুজিতে বেশ কিছু দুর্ঘটনার খবর পাওয়া গেছে। গত জুলাই মাসে এক ৯৯ বছর বয়সী বৃদ্ধা পড়ে গিয়ে কোমর ও পিঠে আঘাত পাওয়ার পর তাকে উদ্ধার করা হয়। এছাড়া গত বছর, পর্বতারোহণের অফিশিয়াল মৌসুমের বাইরে গিয়ে এক ২৭ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজতে গিয়ে চার দিনের মধ্যে দুইবার উদ্ধার হন।

শিরোনাম :
আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা