কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাবে গেটে ভয়াবহ সন্ত্রাসী হামলার পাঁচ বছর পর, সেখানে অসীম সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য তিন মেরিন সেনার রাষ্ট্রীয় সম্মাননা বা পদক আপগ্রেড করেছে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন। ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের শেষ দিনগুলোতে ওই আত্মঘাতী হামলায় ১৩ জন মার্কিন সেনা এবং ১৭০ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন।
সম্মাননা পাওয়া এই তিন অবসরপ্রাপ্ত মেরিন সেনা হলেন— গানারি সার্জেন্ট জোনাথন ইবি, ল্যান্স কর্পোরাল জর্ডান হাস্টন এবং কর্পোরাল মাইকেল গ্রেটজন। হামলার সময় তারা অ্যাবে গেটের বাইরে দায়িত্ব পালন করছিলেন। বিস্ফোরণের পর চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেও তারা আহতদের চিকিৎসা সেবা দেন এবং নিরাপদে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যান। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এক অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের এই নতুন পদক তুলে দেন। তিনি তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়াকে "রণক্ষেত্রের বীরত্বের চরম দৃষ্টান্ত" হিসেবে অভিহিত করেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জোনাথন ইবি এবং জর্ডান হাস্টনকে বীরত্বের জন্য বিশেষ ডিভাইসসহ 'ব্রোঞ্জ স্টার মেডেল' দেওয়া হয়েছে। পূর্বে তাদের 'নেভি অ্যান্ড মেরিন কোর কমেন্ডেশন মেডেল' দেওয়া হয়েছিল। অন্যদিকে, মাইকেল গ্রেটজনকে দেওয়া হয়েছে ডিভাইসসহ 'নেভি অ্যান্ড মেরিন কোর কমেন্ডেশন মেডেল', যার পূর্ববর্তী রূপ ছিল 'নেভি অ্যান্ড মেরিন কোর অ্যাচিভমেন্ট মেডেল'। জোনাথন ইবির পদক বিবরণীতে বলা হয়, বিস্ফোরণে তার প্লাটুন কমান্ডার এবং প্লাটুনের অর্ধেক সদস্য হতাহত হওয়ার পরও তিনি অবিচল ছিলেন। তিনি নিজে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন, নিরাপত্তা জোরদার করতে বাহিনীকে সংগঠতি করেন এবং আহতদের উদ্ধারে নিরলসভাবে কাজ করেন।
২০আইএসআইএস-কে (ISIS-K)-এর একজন আত্মঘাতী বোমা হামলাকারী এই বিস্ফোরণ ঘটায়। হামলায় নিহত ১৩ মার্কিন সেনা হলেন— স্টাফ সার্জেন্ট টেইলর হুভার, সার্জেন্ট নিকোল গি, সার্জেন্ট জোহানি রোজারিও পিচার্ডো, কর্পোরাল ডেইগান পেজ, কর্পোরাল হান্টার লোপেজ, কর্পোরাল হাম্বারতো সানচেজ, ল্যান্স কর্পোরাল রাইলি ম্যাককলাম, ল্যান্স কর্পোরাল জ্যারেড স্মিট, ল্যান্স কর্পোরাল কারিম নিকৌই, ল্যান্স কর্পোরাল ডেভিড এস্পিনোজা, ল্যান্স কর্পোরাল ডিলান মেরোলা, নেভি হসপিটাল কর্পসম্যান থার্ড ক্লাস ম্যাক্সটন সোভিয়াক এবং আর্মি স্টাফ সার্জেন্ট রায়ান নস।
এই হামলার পর পরিচালিত এক তদন্তে প্রধান তদন্তকারী সাংবাদিকদের জানিয়েছিলেন যে, হামলাটি কোনোভাবেই প্রতিরোধ করা সম্ভব ছিল না এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা সঠিক পদক্ষেপই নিয়েছিলেন। তবে বর্তমানে পেন্টাগনের মুখপাত্র শন পারনেলের নেতৃত্বে 'আফগানিস্তান উইথড্রয়াল স্পেশাল রিভিউ প্যানেল' গঠন করা হয়েছে, যা আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় সামরিক পর্যালোচনা পরিচালনা করছে। পারনেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, এই প্যানেলের কাজ এখনও চলছে এবং তারা যত গভীরে যাচ্ছেন, তত নতুন তথ্য উঠে আসছে। প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ এই পর্যালোচনা সম্পন্ন হবে। এছাড়া দুই দশকের দীর্ঘ আফগান যুদ্ধের সার্বিক পর্যালোচনা ও শিক্ষা গ্রহণের জন্য ২০২১ সালে মার্কিন কংগ্রেসে একটি 'আফগান ওয়ার কমিশন' গঠন করা হয়েছিল, যার সমাপ্তি ঘটেছিল তালেবানের ক্ষমতা পুনরুদ্ধারের মধ্য দিয়ে।
August 26, 2026 / 6:46 PM EDT / CBS News

