ভিনিসিয়াসকে না পেয়ে ব্রাইটন তারকা মিতোমাকে কেনার পরামর্শ আর্সেনালকে

রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে দলে ভেড়াতে ব্যর্থ হওয়ার পর আর্সেনালকে বিকল্প খেলোয়াড় খোঁজার পরামর্শ দিয়েছেন ফুটবল পন্ডিত টনি ক্যাসকারিনো। চেলসির সাবেক এই স্ট্রাইকারের মতে, গানারদের উচিত ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের জাপানি উইঙ্গার কাওরু মিতোমাকে দলে নেওয়ার চেষ্টা করা।

চলতি ট্রান্সফার উইন্ডোতে ভিনিসিয়াসকে দলে টানতে বেশ আগ্রহী ছিল আর্সেনাল। তবে এই ব্রাজিলিয়ান উইঙ্গার রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন করে ছয় বছরের চুক্তি সই করায় আর্সেনালকে এখন অন্য বিকল্পের দিকে নজর দিতে হচ্ছে। গানারদের সম্ভাব্য তালিকায় পিএসজির ব্র্যাডলি বারকোলা এবং নিকো উইলিয়ামসের মতো তারকাদের নাম শোনা যাচ্ছে। তবে ক্যাসকারিনো মনে করেন, ব্রাইটনের মিতোমা হতে পারেন আর্সেনালের জন্য চমৎকার এক বিকল্প।

টকস্পোর্টকে (talkSPORT) দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাসকারিনো বলেন, তার বয়স যদি কিছুটা কম হতো এবং এত বেশি ইনজুরি না থাকত, তবে আমি অবশ্যই তাকে দলে নেওয়ার কথা ভাবতাম। ব্রাইটনের সেরা ফর্মে থাকার সময় মিতোমা অবিশ্বাস্য রকমের দুর্দান্ত খেলেন। গত মৌসুমটা চোটের কারণে তার ভালো কাটেনি। ব্রাইটনের হয়ে গত মৌসুমে লিগে তিনি সম্ভবত তিনটি গোল করেছিলেন। তবে তিনি অত্যন্ত বিপজ্জনক একজন উইঙ্গার, যিনি সবসময় প্রতিপক্ষের খেলোয়াড়দের কাটিয়ে এগিয়ে যেতে চান। আর আর্সেনালে এই পজিশনে ব্যাকআপ খেলোয়াড় থাকায় আমি অবশ্যই তাকে দলে নেওয়ার পক্ষে থাকব।

২০২১ সালে জাপানি ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেল থেকে ব্রাইটনে যোগ দেন মিতোমা। ক্লাবটির হয়ে ১১৩ ম্যাচে ২৩টি গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন তিনি। তবে গত মৌসুমে চোটের কারণে প্রিমিয়ার লিগে মাত্র ১৯টি ম্যাচে শুরুর একাদশে মাঠে নামতে পেরেছিলেন তিনি, যেখানে তার নামের পাশে ছিল মাত্র ৩টি গোল ও ১টি অ্যাসিস্ট।

এদিকে, ভিনিসিয়াসের বিকল্প হিসেবে আর্সেনাল পিএসজির উইঙ্গার ব্র্যাডলি বারকোলার দিকেও নজর রাখছে। তবে সাংবাদিক বেন জ্যাকবসের দাবি অনুযায়ী, ফরাসি উইঙ্গার বারকোলা লিভারপুলে যোগ দিতে বেশি আগ্রহী। মোহামেদ সালাহ চলে যাওয়ার পর লিভারপুলও এই ফরাসি তারকাকে পেতে দৌড়ে শামিল হয়েছে। ২০২৩ সালে অলিম্পিক লিওঁ থেকে পিএসজিতে যোগ দেওয়া বারকোলা ক্লাবটির হয়ে ৮৮ ম্যাচে ২৯টি গোল ও ১০টি অ্যাসিস্ট করেছেন। ২০২৪-২৫ মৌসুমে পিএসজির হয়ে ঘরোয়া ট্রেবল জয়েও বড় ভূমিকা ছিল তার। স্কাই স্পোর্টসের তথ্যমতে, ২৩ বছর বয়সী এই উইঙ্গারের জন্য পিএসজি প্রায় ১৫০ মিলিয়ন ইউরো দাবি করতে পারে।

বারকোলার দলবদলের বিষয়ে বেন জ্যাকবস জানিয়েছেন, বারকোলা নিজে লিভারপুলে যেতে চান, তবে শেষ পর্যন্ত পিএসজি সর্বোচ্চ দরদাতার কাছেই তাকে বিক্রি করবে। আর্সেনাল যদি ইলিমান এনদিয়ায়ের মতো অন্যান্য লক্ষ্যের পাশাপাশি বারকোলার লড়াইয়ে প্রবেশ করে, তবে সম্ভবত তাদের পিএসজির চাহিদা অনুযায়ী অর্থ দিতে হবে এবং আশা করতে হবে যেন লিভারপুল এই দৌড় থেকে পিছিয়ে যায়। তবে যদি লড়াইটা আর্সেনাল বনাম লিভারপুলের হয় এবং উভয় ক্লাবই পিএসজির সাথে সমঝোতায় পৌঁছায়, তবে বারকোলা লিভারপুলের দিকেই বেশি ঝুঁকে আছেন বলে জানান তিনি।

শিরোনাম :
বিদায়ী ম্যাচের আগে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিল বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় দুই বছর আগেও সেরি বি-তে খেলতাম, ভোলেননি পিও এস্পোসিটো অবসর নিলেন ফিলাডেলফিয়া ইগলসের তারকা লেন জনসন মৃত্যু নিয়ে ভীতি কাটিয়ে ওঠার উপায় জানালেন বিশেষজ্ঞরা ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্যারিস-মার্সেইতে টিয়ার গ্যাস যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন হাসান খান এফসিসির লাইসেন্স পর্যালোচনাকে প্রতিহিংসা বলছে এবিসি, আদালতে আইনি লড়াই বর্ধিত পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’ এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলা দেশদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার বিদায়ী ম্যাচের আগে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিল বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় দুই বছর আগেও সেরি বি-তে খেলতাম, ভোলেননি পিও এস্পোসিটো অবসর নিলেন ফিলাডেলফিয়া ইগলসের তারকা লেন জনসন মৃত্যু নিয়ে ভীতি কাটিয়ে ওঠার উপায় জানালেন বিশেষজ্ঞরা ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্যারিস-মার্সেইতে টিয়ার গ্যাস যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন হাসান খান এফসিসির লাইসেন্স পর্যালোচনাকে প্রতিহিংসা বলছে এবিসি, আদালতে আইনি লড়াই বর্ধিত পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’ এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলা দেশদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার