ফ্লিনটফ ও ইলিংওয়ার্থের তোপ, ভারতকে উড়িয়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের সহজ জয়

নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত প্রথম অনানুষ্ঠানিক নারী টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে উড়িয়ে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া ‘এ’ দল। টেঁস ফ্লিনটফ ও মিলি ইলিংওয়ার্থের বিধ্বংসী বোলিংয়ের পর চার্লি নট ও আনিকা লেরয়েডের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে সফরকারীরা।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত ‘এ’ নারী দল। তবে শুরু থেকেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। দ্বিতীয় ওভারেই ওপেনার দিনেশ বৃন্দাকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দেন অস্ট্রেলিয়ান পেসার টেঁস ফ্লিনটফ। পরের ওভারে ভারত অধিনায়ক অনুষ্কা শর্মা সাজঘরে ফেরেন সিয়ানা জিঞ্জারের শিকার হয়ে। পঞ্চম ওভারে ফ্লিনটফ নিজের দ্বিতীয় উইকেট হিসেবে তুলে নেন আরেক ওপেনার শিপরা গিরিকে।

এরপর অষ্টম ওভারে বল হাতে এসেই চমক দেখান মিলি ইলিংওয়ার্থ, যিনি ২০২৬ ডব্লিউপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন। নিজের প্রথম বলেই তিনি বোল্ড করেন নিকি প্রসাদকে। একই ওভারের শেষ বলে তিনি শ্বেতা সেহরাওয়াতকেও বোল্ড করে ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। ফলে ৫০ রানেই ৬ উইকেট হারিয়ে চরম সংকটে পড়ে স্বাগতিকরা। ঠিক পরের বলেই চার্লি নটের অফস্পিনে ক্যাচ দিয়ে ফেরেন তেজল হাসাবনিস (১৫ বলে ২২ রান), সেই ক্যাচটি লুফে নেন ইলিংওয়ার্থ নিজেই।

ভারতের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন মিনু মানি। ১৪ বলের এই ইনিংসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। কিন্তু অন্য প্রান্তে উইকেট পতন থামেনি। ১২তম ওভারে অলরাউন্ডার তনুজা কানওয়ারকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে ফ্লিনটফ নিজের তৃতীয় উইকেট নেন। পরের ওভারে মিনু মানি ডার্সি ব্রাউনের একমাত্র শিকারে পরিণত হন। ১৯তম ওভারে ১১৭ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। ফ্লিনটফ ১৩ রান দিয়ে ৪টি এবং জিঞ্জার ও ইলিংওয়ার্থ ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতেই ২ উইকেট হারালেও রানের গতি সচল রেখেছিল অস্ট্রেলিয়া ‘এ’। চার্লি নট ও কেটি ম্যাকের মধ্যে গড়ে ওঠা ৪৩ রানের জুটি ভারতের ম্যাচে ফেরার সম্ভাবনা শেষ করে দেয়। অনুষ্কা শর্মা এই জুটি ভেঙে কেটি ম্যাককে আউট করেন এবং পরে ৩৫ রান করা নটকেও বিদায় করেন। তবে আনিকা লেরয়েডের অপরাজিত ৩৩ (১৯ বল) রানের ঝড়ো ইনিংসে ৬ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। অনুষ্কা ১৪ রান দিয়ে ২ উইকেট নেন।

শিরোনাম :
বিদায়ী ম্যাচের আগে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিল বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় দুই বছর আগেও সেরি বি-তে খেলতাম, ভোলেননি পিও এস্পোসিটো অবসর নিলেন ফিলাডেলফিয়া ইগলসের তারকা লেন জনসন মৃত্যু নিয়ে ভীতি কাটিয়ে ওঠার উপায় জানালেন বিশেষজ্ঞরা ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্যারিস-মার্সেইতে টিয়ার গ্যাস যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন হাসান খান এফসিসির লাইসেন্স পর্যালোচনাকে প্রতিহিংসা বলছে এবিসি, আদালতে আইনি লড়াই বর্ধিত পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’ এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলা দেশদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার বিদায়ী ম্যাচের আগে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিল বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় দুই বছর আগেও সেরি বি-তে খেলতাম, ভোলেননি পিও এস্পোসিটো অবসর নিলেন ফিলাডেলফিয়া ইগলসের তারকা লেন জনসন মৃত্যু নিয়ে ভীতি কাটিয়ে ওঠার উপায় জানালেন বিশেষজ্ঞরা ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্যারিস-মার্সেইতে টিয়ার গ্যাস যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন হাসান খান এফসিসির লাইসেন্স পর্যালোচনাকে প্রতিহিংসা বলছে এবিসি, আদালতে আইনি লড়াই বর্ধিত পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’ এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলা দেশদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার