জুভেন্টাসের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করিনি, প্রতিশ্রুতি ভেঙেছিল তারাই: হুয়ান কুয়াদরাদো

ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানে যোগ দেওয়াকে অনেকেই ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখেছিলেন। তবে কলম্বিয়ার তারকা উইঙ্গার হুয়ান কুয়াদরাদো এই দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, তিনি জুভেন্টাস ছাড়তে চাননি, বরং ক্লাব কর্তৃপক্ষই তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল।

২০২৩ সালের গ্রীষ্মে জুভেন্টাসের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মিলানে যোগ দিয়ে ফুটবল ভক্তদের চমকে দিয়েছিলেন কুয়াদরাদো। সম্প্রতি ‘ডি-স্পোর্টস’কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই দলবদল নিয়ে মুখ খুলেছেন তিনি। কুয়াদরাদো বলেন, "আট বছর খেলার পর আমি ফ্রি এজেন্ট হয়ে পড়েছিলাম এবং অনেকে ইন্টার মিলানে আমার যোগ দেওয়াকে বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা করেছিলেন। কিন্তু যখন আপনি বেকার থাকবেন, তখন আপনাকে অন্য সুযোগ খুঁজতে হবে। তা ছাড়া, আমি জুভেন্টাস ছাড়তে চাইনি। তারা আমাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল এবং পরে সেই প্রতিশ্রুতি ভেঙেছিল।"

ইন্টারে কুয়াদরাদোর সময়টা খুব একটা ভালো কাটেনি। এরপর তিনি আতালান্তার হয়ে খেলেন এবং গত মৌসুমে প্রতিনিধিত্ব করেন পিসার। বর্তমানে এই কলম্বিয়ান তারকা আবারও ফ্রি এজেন্ট হিসেবে নতুন ক্লাবের সন্ধান করছেন। তবে ক্যারিয়ারের নানা বাঁক পেরোলেও জুভেন্টাসকেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অংশ মনে করেন তিনি।

ইতালিয়ান ফুটবলে ২০০৯ সালে উদিনেসের হয়ে কুয়াদরাদোর যাত্রা শুরু হয়েছিল। এরপর লেচ্চে, ফিওরেন্তিনা এবং চেলসিতে খেলে ২০১৫ সালে তিনি জুভেন্টাসে যোগ দেন। তুরিনের ক্লাবটির হয়ে নিজের গৌরবময় দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, "আমি দলটির অধিনায়ক ছিলাম। জুভেন্টাসের হয়ে ৩০০টিরও বেশি ম্যাচ খেলে ইতিহাস গড়েছি, যা অনেক ইতালিয়ান খেলোয়াড়ও অর্জন করতে পারেননি। যখন আমি পেছনের দিকে তাকাই, আমার খুব গর্ব হয়।"

শিরোনাম :
বিদায়ী ম্যাচের আগে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিল বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় দুই বছর আগেও সেরি বি-তে খেলতাম, ভোলেননি পিও এস্পোসিটো অবসর নিলেন ফিলাডেলফিয়া ইগলসের তারকা লেন জনসন মৃত্যু নিয়ে ভীতি কাটিয়ে ওঠার উপায় জানালেন বিশেষজ্ঞরা ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্যারিস-মার্সেইতে টিয়ার গ্যাস যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন হাসান খান এফসিসির লাইসেন্স পর্যালোচনাকে প্রতিহিংসা বলছে এবিসি, আদালতে আইনি লড়াই বর্ধিত পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’ এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলা দেশদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার বিদায়ী ম্যাচের আগে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিল বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় দুই বছর আগেও সেরি বি-তে খেলতাম, ভোলেননি পিও এস্পোসিটো অবসর নিলেন ফিলাডেলফিয়া ইগলসের তারকা লেন জনসন মৃত্যু নিয়ে ভীতি কাটিয়ে ওঠার উপায় জানালেন বিশেষজ্ঞরা ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্যারিস-মার্সেইতে টিয়ার গ্যাস যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন হাসান খান এফসিসির লাইসেন্স পর্যালোচনাকে প্রতিহিংসা বলছে এবিসি, আদালতে আইনি লড়াই বর্ধিত পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’ এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলা দেশদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার