আন্তর্জাতিক আইনে অবৈধ ইসরায়েলি বসতি, পুনর্ব্যক্ত করল ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়ন আবারও নিশ্চিত করেছে যে, আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ। ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনুয়ার এল আনউনি জানিয়েছেন, এই বসতিগুলো শান্তি প্রতিষ্ঠার পথে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের টিকে থাকার ক্ষেত্রে বড় ধরনের বাধা হিসেবে কাজ করছে।

ইইউর দীর্ঘদিনের অবস্থান অনুযায়ী, ১৯৬৭ সালের জুনের পর অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে স্থাপিত যেকোনো ইসরায়েলি বসতিকে তারা অবৈধ হিসেবে গণ্য করে। এল আনউনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের মধ্যকার বাণিজ্য কাঠামোর আওতায় এসব বসতি থেকে আসা পণ্য কোনো বিশেষ শুল্ক সুবিধা পাওয়ার যোগ্য নয়।

এরই মধ্যে ফ্রান্স, যুক্তরাজ্য, ডেনমার্ক, স্পেন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল ও সুইডেনসহ কানাডা ইসরায়েলি বসতিগুলোর সাথে বাণিজ্যের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে। এই দেশগুলো বৃহত্তর পরিসরে ইউরোপীয় পদক্ষেপের প্রতিও সমর্থন জানিয়েছে।

একটি যৌথ ঘোষণায় দেশগুলো উল্লেখ করেছে যে, অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। এর কারণ হিসেবে তারা বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি এবং অবৈধ বসতি সম্প্রসারণের কথা তুলে ধরেছে। ফিলিস্তিনি ভূখণ্ড দখল বা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে তারা ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যেন পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং প্রশাসনিক ক্ষমতা বাড়ানো বন্ধ করা হয়।

এছাড়া অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্তের দাবি জানিয়েছে দেশগুলো।

বসতি থেকে আসা পণ্যের ওপর বিধিনিষেধের চেয়েও বৃহত্তর পদক্ষেপ নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের ওপর চাপ বাড়ছে। ইউরোপের বিভিন্ন সরকার, আইনপ্রণেতা ও সুশীল সমাজ সংগঠনগুলোর পক্ষ থেকে 'ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট' পর্যালোচনার দাবি তোলা হয়েছে। তাদের মতে, ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতি ও বসতি সম্প্রসারণ রুখতে অর্থনৈতিক সম্পর্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত। তবে ইইউর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া জটিল হয়ে পড়েছে। বর্তমানে ইইউ বসতি পণ্যগুলোর ওপর সাধারণ কোনো আমদানি নিষেধাজ্ঞা দেয়নি, তবে সেগুলোকে বিশেষ শুল্ক সুবিধা থেকে বাদ রেখেছে এবং বৃহত্তর পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছে।

শিরোনাম :
টি-টোয়েন্টি ধাঁচের ওয়ানডেতে হোপ ও রাহুলের ধ্রুপদী ব্যাটিংয়ের প্রদর্শনী টেক্সাসে লড়াই জমজমাট: জিনা হিনোজোসার পক্ষে তহবিল চান লাতিনো ডেমোক্র্যাটরা ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা কার্যত শেষ হয়েছে: ডোনাল্ড ট্রাম্প ফ্লাইদুবাই বিমান উদ্ধার করা সেই রহস্যময় পাইলট কারা? সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় ৪ জন নিহত, আহত ৫২৭ এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে স্বর্ণজয়ী ভারতের জয়ে উচ্ছ্বসিত শ্রেয়াস আয়ার ফ্রান্সের বিপক্ষে ড্রয়ের পর টোনালিকে ফ্রাত্তেসির বার্তা কর্নেলের ধর্ষণ মামলা: ভুক্তভোগীর পরিচয় রক্ষায় ভাইরাল ‘আই অ্যাম জেন ডো’ ক্যাম্পেইন অক্টোবরে স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখার মতো ১০টি নতুন সিনেমা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে শান্তর খেলা নিয়ে আশাবাদী বিসিবি টি-টোয়েন্টি ধাঁচের ওয়ানডেতে হোপ ও রাহুলের ধ্রুপদী ব্যাটিংয়ের প্রদর্শনী টেক্সাসে লড়াই জমজমাট: জিনা হিনোজোসার পক্ষে তহবিল চান লাতিনো ডেমোক্র্যাটরা ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা কার্যত শেষ হয়েছে: ডোনাল্ড ট্রাম্প ফ্লাইদুবাই বিমান উদ্ধার করা সেই রহস্যময় পাইলট কারা? সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় ৪ জন নিহত, আহত ৫২৭ এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে স্বর্ণজয়ী ভারতের জয়ে উচ্ছ্বসিত শ্রেয়াস আয়ার ফ্রান্সের বিপক্ষে ড্রয়ের পর টোনালিকে ফ্রাত্তেসির বার্তা কর্নেলের ধর্ষণ মামলা: ভুক্তভোগীর পরিচয় রক্ষায় ভাইরাল ‘আই অ্যাম জেন ডো’ ক্যাম্পেইন অক্টোবরে স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখার মতো ১০টি নতুন সিনেমা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে শান্তর খেলা নিয়ে আশাবাদী বিসিবি