গাজায় ধ্বংসস্তূপের মাঝে শক্তি প্রদর্শন প্রতিযোগিতায় মাতলেন অ্যাথলেটরা

গাজা সিটির ধ্বংসস্তূপের মাঝে শুক্রবার এক ভিন্নধর্মী পরিবেশ তৈরি হয়েছিল। যুদ্ধের বিভীষিকা ও অনিশ্চয়তার মাঝে গাজার মানুষ মেতে উঠেছিল এক শক্তি প্রদর্শন প্রতিযোগিতায়। প্যালেস্টাইন স্ট্রংম্যান চ্যাম্পিয়নশিপের এই আসরে অ্যাথলেটরা ট্রাক টেনে, বিশাল টায়ার উল্টে এবং ভারী ওজন উত্তোলন করে নিজেদের শারীরিক শক্তির পরিচয় দিয়েছেন। এই প্রতিযোগিতায় নারী ও শিশুদেরও ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে উল্লাস করতে দেখা গেছে।

প্রতিযোগিতার এক পর্যায়ে দেখা যায়, ঘর্মাক্ত একজন প্রতিযোগী দাঁতে দাঁত চেপে দড়ি দিয়ে ট্রাক টেনে নিয়ে যাচ্ছেন। অন্য প্রতিযোগীরা নিজের উচ্চতার সমান বিশাল টায়ার উল্টে ফেলছেন। সঙ্গীত ও চিৎকারে মুখরিত সেই প্রাঙ্গণে অ্যাথলেটদের এমন উদ্যম উপস্থিত দর্শকদের মাঝে আনন্দ ছড়িয়ে দেয়।

অংশগ্রহণকারী রিয়াদ ফাত্তৌহ বলেন, এটি এক অবর্ণনীয় অনুভূতি। গত তিন বছরের ধ্বংসযজ্ঞ, অনাহার, মৃত্যু ও হামলার পর এমন একটি পরিবেশে ফিরতে পারাটা দারুণ। আয়োজক ওয়ালিদ ওওদা জানিয়েছেন, এই ইভেন্টটি মূলত ২০২১ সালে হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে তা বারবার পিছিয়ে যায়। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি পাল্টা আক্রমণে গাজার সমস্ত ক্রীড়া কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল এবং খেলার মাঠ বা ক্লাবগুলো ধ্বংস হয়ে গিয়েছিল।

ওওদা জানান, স্পনসরদের সহায়তায় এই চ্যাম্পিয়নশিপ আয়োজন করা সম্ভব হয়েছে এবং এটি সফল হয়েছে। তিনি আরও বলেন, গাজা উপত্যকা এখনো বিশ্বের কাছ থেকে প্রায় বিচ্ছিন্ন এবং যুদ্ধবিরতি অত্যন্ত ভঙ্গুর। এমন পরিস্থিতিতেও গাজার যুবকরা বিশ্বকে প্রমাণ করে দিয়েছে যে, এই শহরটি চ্যাম্পিয়নদের জন্মভূমি।

শিরোনাম :
সেরি আ: বোলোনিয়ার মাঠে পিছিয়ে পড়েও ইন্টার মিলানের জয় প্রযুক্তির অপব্যবহারের নতুন মাত্রা: ‘স্মার্টগ্লাস’ ছাড়িয়ে রোবটের মাধ্যমে নারী নিগ্রহ চীনে বিষাক্ত খাবার খাইয়ে ২০০ শিশুকে অসুস্থ করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ১৬ ডিসেম্বর গোয়াতে হতে পারে আইপিএল নিলাম ইলহান ওমরের বাসায় তল্লাশি নিয়ে বিচারকের নির্দেশ অমান্যের অভিযোগ উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ জনের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা পশ্চিম তীরে ফরাসি মেয়রের ওপর বসতি স্থাপনকারীদের হামলা শাই হোপের অসাধারণ ব্যাটিংয়ের প্রশংসায় ভারতীয় অধিনায়ক শ্রেয়াস আইয়ার গাজায় ধ্বংসস্তূপের মাঝে শক্তি প্রদর্শন প্রতিযোগিতায় মাতলেন অ্যাথলেটরা অবসরের পর সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চান ভলকানোভস্কি সেরি আ: বোলোনিয়ার মাঠে পিছিয়ে পড়েও ইন্টার মিলানের জয় প্রযুক্তির অপব্যবহারের নতুন মাত্রা: ‘স্মার্টগ্লাস’ ছাড়িয়ে রোবটের মাধ্যমে নারী নিগ্রহ চীনে বিষাক্ত খাবার খাইয়ে ২০০ শিশুকে অসুস্থ করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ১৬ ডিসেম্বর গোয়াতে হতে পারে আইপিএল নিলাম ইলহান ওমরের বাসায় তল্লাশি নিয়ে বিচারকের নির্দেশ অমান্যের অভিযোগ উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ জনের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা পশ্চিম তীরে ফরাসি মেয়রের ওপর বসতি স্থাপনকারীদের হামলা শাই হোপের অসাধারণ ব্যাটিংয়ের প্রশংসায় ভারতীয় অধিনায়ক শ্রেয়াস আইয়ার গাজায় ধ্বংসস্তূপের মাঝে শক্তি প্রদর্শন প্রতিযোগিতায় মাতলেন অ্যাথলেটরা অবসরের পর সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চান ভলকানোভস্কি