ইন্দোনেশিয়ায় সরকারি বিনামূল্যের খাবার খেয়ে ৮০০ শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ

ইন্দোনেশিয়ায় সরকারের চালু করা ‘বিনা মূল্যের খাবার’ কর্মসূচির আওতায় খাবার খেয়ে এই সপ্তাহে ৮০০-এর বেশি শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে অনেকেরই বমি বমি ভাব, বমি এবং তীব্র পেটে ব্যথার উপসর্গ দেখা দিয়েছে, যার ফলে তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর অন্যতম প্রধান এই কর্মসূচিটি গত বছর অপুষ্টি মোকাবিলায় শুরু হয়েছিল। বর্তমানে এর আওতায় ইন্দোনেশিয়া জুড়ে প্রায় ৬ কোটি ২০ লাখের বেশি শিক্ষার্থী ও গর্ভবতী নারীকে খাবার সরবরাহ করা হচ্ছে। তবে শুরু থেকেই কয়েক বিলিয়ন ডলারের এই প্রকল্পটি নিয়ে খাদ্যে বিষক্রিয়া, দুর্নীতি এবং নেতৃত্বের পরিবর্তনসহ নানা বিতর্ক ও সমালোচনা রয়েছে।

চলতি সপ্তাহে পূর্ব জাভার সিদোয়ারজো এলাকায় সরকারি খাবার খেয়ে ৫৬৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে, যাদের মধ্যে ৮৮ জনকে হাসপাতালে নেওয়া হয়। একই সময়ে নানজুক এলাকায় ৪৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়, যারা ভাজা ভাত, মুরগি ও টোফু খেয়েছিল। এছাড়া পশ্চিম সুমাত্রার আগাম অঞ্চলে বুধবার ২৩৭ জন শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ হয়ে পড়েন, যাদের অসুস্থতার কারণ হিসেবে ডিমকে সন্দেহ করা হচ্ছে।

অস্বস্তিকর এই পরিস্থিতির প্রেক্ষিতে আগাম অঞ্চলের সরকার সাময়িকভাবে খাবার বিতরণ বন্ধ রেখেছে। এছাড়া সিদোয়ারজোর ঘটনায় সংশ্লিষ্ট রান্নাঘরটিও বুধবার বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে খাবারের মান নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছিল, যার মধ্যে টেম্পেতে পোকা পাওয়া, ভাতের সঙ্গে কাচের টুকরা থাকা এবং নোংরা পানিতে খাবারের ট্রে ধোয়ার মতো ঘটনা রয়েছে। নেটওয়ার্ক ফর এডুকেশন ওয়াচের হিসাব অনুযায়ী, ৮ আগস্ট পর্যন্ত এই কর্মসূচির খাবার খেয়ে প্রায় ৩৭ হাজার ৬০০ জন খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সরকারি কর্মকর্তারা খাবার ঠিকভাবে সংরক্ষণ না করা এবং রান্না করা খাবার দেরিতে পৌঁছানোকে এসব খাদ্যে বিষক্রিয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন। সরকারের জোটের বাইরের আইনপ্রণেতা চার্লস হনোরিস এই পরিস্থিতিকে ‘ব্যবস্থার ব্যর্থতা’ হিসেবে অভিহিত করেছেন। তবে প্রেসিডেন্ট প্রাবোও এই ঘটনাগুলোর মাত্রাকে ছোট করে দেখছেন। তিনি দাবি করেছেন, এক বিলিয়নের বেশি খাবার বিতরণের তুলনায় খাদ্যে বিষক্রিয়ার হার মাত্র ০.০০১৭ শতাংশ—যা বেশ গর্ব করার মতো অর্জন।

প্রাবোও দাবি করেন, এই কর্মসূচির কারণে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ও ফলাফল উন্নত হয়েছে। জুলাই মাসে সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের একটি জরিপে দেখা গেছে, মাত্র এক-তৃতীয়াংশ মানুষ এই কর্মসূচির ওপর সন্তুষ্ট, যেখানে খাদ্যে বিষক্রিয়ার খবর অসন্তুষ্টির অন্যতম প্রধান কারণ। সমালোচনা বাড়লেও প্রাবোও গত মাসে পার্লামেন্টে বলেছেন, বিনা মূল্যের খাবার কর্মসূচি চালু থাকবে এবং তিনি এতে প্রয়োজনীয় উন্নতি আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, শিশুদের ক্ষুধার্ত অবস্থায় পড়াশোনা করা মেনে নেওয়া যায় না এবং ইন্দোনেশিয়ার প্রতি চার শিশুর একজন খর্বাকৃতির সমস্যায় ভুগছে, যা মেনে নেওয়া সম্ভব নয়।

শিরোনাম :
এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস শীতকালীন কৌশলের জবাবে রাশিয়ার তেল শোধনাগারে হামলা বাড়াবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি টি-টোয়েন্টি ধাঁচের ওয়ানডেতে হোপ ও রাহুলের ধ্রুপদী ব্যাটিংয়ের প্রদর্শনী টেক্সাসে লড়াই জমজমাট: জিনা হিনোজোসার পক্ষে তহবিল চান লাতিনো ডেমোক্র্যাটরা ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা কার্যত শেষ হয়েছে: ডোনাল্ড ট্রাম্প এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস শীতকালীন কৌশলের জবাবে রাশিয়ার তেল শোধনাগারে হামলা বাড়াবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি টি-টোয়েন্টি ধাঁচের ওয়ানডেতে হোপ ও রাহুলের ধ্রুপদী ব্যাটিংয়ের প্রদর্শনী টেক্সাসে লড়াই জমজমাট: জিনা হিনোজোসার পক্ষে তহবিল চান লাতিনো ডেমোক্র্যাটরা ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা কার্যত শেষ হয়েছে: ডোনাল্ড ট্রাম্প