জেডি পাওয়ারের জরিপে আমেরিকার সেরা বিমানবন্দরগুলোর তালিকা প্রকাশ

জেডি পাওয়ারের ২০২৬ সালের 'নর্থ আমেরিকা এয়ারপোর্ট স্যাটিসফ্যাকশন স্টাডি' অনুযায়ী, আমেরিকার বিমানবন্দরগুলোতে যাত্রীদের সন্তুষ্টির হার বেড়েছে। উচ্চ যাত্রীচাপ থাকা সত্ত্বেও মেগা বিমানবন্দরগুলোতে সন্তুষ্টির স্কোর ১৪ পয়েন্ট, বড় বিমানবন্দরগুলোতে ১৩ পয়েন্ট এবং মাঝারি বিমানবন্দরগুলোতে ১৬ পয়েন্ট বেড়েছে।

জেডি পাওয়ারের ট্রাভেল, হসপিটালিটি ও রিটেইল বিভাগের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল টেলর ১৬ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত এক দশক ধরে আন্তর্জাতিক হাব থেকে মাঝারি মানের বিমানবন্দরগুলো যাত্রী প্রবাহ সহজ করা, উন্নত খাবার ও পানীয়ের ব্যবস্থা এবং সামগ্রিক যাত্রী অভিজ্ঞতা উন্নয়নের জন্য বড় আকারের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। তার ভাষ্যমতে, এসব প্রচেষ্টার সুফল এখন যাত্রী সন্তুষ্টির উচ্চ স্কোরের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ২৫,০০০ বাসিন্দার ওপর পরিচালিত এই জরিপে বিমানবন্দরের ভেতর দিয়ে চলাচল সহজ করা, যাত্রীদের আস্থা এবং টার্মিনালের সুযোগ-সুবিধাসহ সাতটি মানদণ্ড বিবেচনা করা হয়েছে।

জরিপ অনুযায়ী, ৩৩ মিলিয়ন বা তার বেশি যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন 'মেগা' বিমানবন্দরগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে মিনেসোপোলিস-সেন্ট পল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (MSP)। এরপরেই রয়েছে ডেট্রয়েট মেট্রোপলিটন ওয়েইন কাউন্টি এয়ারপোর্ট (DTW) এবং ফিনিক্স স্কাই হারবার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (PHX)। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে নিউ ইয়র্কের লাগুয়ার্ডিয়া এয়ারপোর্ট (LGA) এবং লাস ভেগাসের হ্যারি রিড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (LAS)।

বার্ষিক ১০ থেকে ৩২.৯ মিলিয়ন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন 'বড়' বিমানবন্দরগুলোর মধ্যে তালিকার শীর্ষে রয়েছে টাম্পা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (TPA)। এর পরের অবস্থানে আছে পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (PDX) ও ডালাস লাভ ফিল্ড (DAL)। এছাড়া কানসাস সিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (MCI) চতুর্থ এবং রালে-ডারহাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (RDU) পঞ্চম স্থান অর্জন করেছে।

বার্ষিক ৪.৫ থেকে ৯.৯ মিলিয়ন যাত্রী ধারণকারী 'মাঝারি' বিমানবন্দরগুলোর মধ্যে চার্লসটন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (CHS) প্রথম হয়েছে। এরপর যথাক্রমে অন্টারিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (ONT), ইন্ডিয়ানাপোলিস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (IND), মিলওয়াকি মিচেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (MKE) এবং হলিউড বারব্যাংক এয়ারপোর্ট (BUR) শীর্ষ পাঁচের তালিকায় জায়গা করে নিয়েছে।

মাইকেল টেলর আরও বলেন, যাত্রীদের ব্যক্তিগত অভিজ্ঞতার ক্ষেত্রে প্রতিটি খুঁটিনাটি বিষয় গুরুত্বপূর্ণ। বিমানবন্দরের নকশা ও কাঠামোগত সিদ্ধান্তগুলো যাত্রীরা তাদের সময় ও অর্থ কীভাবে ব্যয় করবেন, তার ওপর বড় প্রভাব ফেলে। বিস্তারিত জরিপটি জেডি পাওয়ারের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

শিরোনাম :
এলপিজির দাম বাড়িয়ে দুর্বৃত্তদের স্বার্থ রক্ষা করছে সরকার ইয়ামাল-কেইনকে বাদ দিয়ে ব্যালন ডি’অরের দুই ফেবারিট বেছে নিলেন মুলার পর্তুগালের হয়ে খেলার সময় ১০ সেকেন্ডে লাল কার্ড দেখলেন কনসেইকাও জ্বালানি সাশ্রয়ের নিয়ম শিথিলের উদ্যোগ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল টম ক্রুজের নতুন সিনেমা ডিগার নিউজিল্যান্ডের ক্যাজুয়াল চুক্তিতে মাইকেল ব্রেসওয়েল, দলে নতুন মুখ নিক কেলি কৃষ্ণাঙ্গ ভোটারদের মন জয়ে ফ্লোরিডার গভর্নর প্রার্থী ডোনাল্ডস জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দ্রুত পদক্ষেপের আহ্বান প্রশান্ত মহাসাগরীয় নেতাদের ৩১ বছরেও আবাসন সংকটে পূর্বাচল, ভোগান্তিতে প্লট মালিকরা জাতিসংঘের উদ্বেগ উপেক্ষা করে ১,৫০০ নাগরিককে ফেরত পাঠাল মালয়েশিয়া এলপিজির দাম বাড়িয়ে দুর্বৃত্তদের স্বার্থ রক্ষা করছে সরকার ইয়ামাল-কেইনকে বাদ দিয়ে ব্যালন ডি’অরের দুই ফেবারিট বেছে নিলেন মুলার পর্তুগালের হয়ে খেলার সময় ১০ সেকেন্ডে লাল কার্ড দেখলেন কনসেইকাও জ্বালানি সাশ্রয়ের নিয়ম শিথিলের উদ্যোগ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল টম ক্রুজের নতুন সিনেমা ডিগার নিউজিল্যান্ডের ক্যাজুয়াল চুক্তিতে মাইকেল ব্রেসওয়েল, দলে নতুন মুখ নিক কেলি কৃষ্ণাঙ্গ ভোটারদের মন জয়ে ফ্লোরিডার গভর্নর প্রার্থী ডোনাল্ডস জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দ্রুত পদক্ষেপের আহ্বান প্রশান্ত মহাসাগরীয় নেতাদের ৩১ বছরেও আবাসন সংকটে পূর্বাচল, ভোগান্তিতে প্লট মালিকরা জাতিসংঘের উদ্বেগ উপেক্ষা করে ১,৫০০ নাগরিককে ফেরত পাঠাল মালয়েশিয়া