ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীবাহী নৌকা উদ্ধার, ৮০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা

আটলান্টিক মহাসাগরে ২৭ দিন ধরে ভেসে থাকা একটি অভিবাসীবাহী নৌকায় থাকা অন্তত ৮০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বুধবার গ্রান ক্যানারিয়ার আরগুইনগুইন উপকূল থেকে ৬৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে স্প্যানিশ মেরিটাইম রেসকিউ টিম নৌকাটিকে খুঁজে পায়।

উদ্ধারকারীরা নৌকাটিতে ৪৪ জন জীবিত যাত্রী এবং পাঁচটি মরদেহ দেখতে পান। স্প্যানিশ দাতব্য সংস্থা কামিনান্দো ফ্রন্টেরাসের প্রতিষ্ঠাতা এবং মানবাধিকারকর্মী হেলেনা ম্যালেনো গারজোন জানান, গাম্বিয়া থেকে আগস্ট মাসের শুরুর দিকে ১২৭ জন যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা করেছিল। সেই হিসেবে ৮৩ জনের প্রাণহানির আশঙ্কা করছেন তিনি।

উদ্ধারকারী দল জানিয়েছে, সমুদ্রের উত্তাল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযানের পর নৌকাটিতে থাকা পাঁচটি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারস্থলে ২০ নট বেগে বাতাস এবং ২.৫ মিটার উঁচু ঢেউ ছিল, যা মরদেহ উদ্ধারের কাজকে অসম্ভব করে তোলে। সংস্থাটি যদিও নৌকায় ঠিক কতজন যাত্রী ছিল তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি।

জীবিত ৪৪ জনই সাব-সাহারান আফ্রিকার পুরুষ। তাদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় আকাশপথে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের সমুদ্রপথে গ্রান ক্যানারিয়ায় নিয়ে আসা হয় এবং বৃহস্পতিবার ভোরে তারা সেখানে পৌঁছান।

ক্যানারি দ্বীপপুঞ্জের সরকারপ্রধান ফার্নান্দো কালাইজো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, মানুষের জীবনের এই ক্ষতি অসহনীয়। আটলান্টিক মহাসাগরকে অভিবাসীদের জন্য মৃত্যুফাঁদ হিসেবে মেনে নেওয়া যায় না। পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের এই সমুদ্রপথ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ হিসেবে পরিচিত। প্রতি বছর হাজার হাজার মানুষ উত্তাল সমুদ্র, তীব্র স্রোত এবং দীর্ঘ পথের ঝুঁকি নিয়ে স্প্যানিশ ভূখণ্ডে পৌঁছানোর চেষ্টা করেন।

শিরোনাম :
ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস শীতকালীন কৌশলের জবাবে রাশিয়ার তেল শোধনাগারে হামলা বাড়াবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি টি-টোয়েন্টি ধাঁচের ওয়ানডেতে হোপ ও রাহুলের ধ্রুপদী ব্যাটিংয়ের প্রদর্শনী টেক্সাসে লড়াই জমজমাট: জিনা হিনোজোসার পক্ষে তহবিল চান লাতিনো ডেমোক্র্যাটরা ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস শীতকালীন কৌশলের জবাবে রাশিয়ার তেল শোধনাগারে হামলা বাড়াবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি টি-টোয়েন্টি ধাঁচের ওয়ানডেতে হোপ ও রাহুলের ধ্রুপদী ব্যাটিংয়ের প্রদর্শনী টেক্সাসে লড়াই জমজমাট: জিনা হিনোজোসার পক্ষে তহবিল চান লাতিনো ডেমোক্র্যাটরা