প্রশ্নফাঁসে দায়ীদের শাস্তি ও পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দাবি এনসিপির

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ভুক্তভোগী পরীক্ষার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আগামী ১৬ অক্টোবরের নির্ধারিত পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছ ও নিরাপদ পরিবেশে আয়োজনের আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি তোলা হয়। বিবৃতিতে বলা হয়, যুব উন্নয়ন অধিদপ্তরের মাত্র ২৪২টি পদের বিপরীতে প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী আবেদন করেছিলেন। অর্থাৎ প্রতিটি পদের জন্য গড়ে লড়াই করছিলেন প্রায় ১ হাজার ৩২০ জন চাকরিপ্রার্থী। এত বিপুলসংখ্যক তরুণের ভবিষ্যৎ যেখানে জড়িত, সেখানে কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে গুরুতর ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, পরীক্ষার আগের রাত থেকেই প্রশ্নপত্র ফাঁসের তথ্য ছড়িয়ে পড়েছিল বলে পরীক্ষার্থীরা জানিয়েছেন। তা সত্ত্বেও দূর-দূরান্ত থেকে বিপুল পরিমাণ অর্থ, সময় ও শ্রম ব্যয় করে কেন্দ্রে পৌঁছানোর পর প্রার্থীরা পরীক্ষা স্থগিতের সংবাদ পান। এতে সাধারণ চাকরিপ্রার্থীদের আর্থিক ক্ষতির পাশাপাশি চরম মানসিক ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রশ্নপত্রের নিরাপত্তায় আগাম কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না এবং অভিযোগ ওঠার পরও কেন পরীক্ষার্থীদের কেন্দ্র পর্যন্ত পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করানো হলো, সে বিষয়ে স্পষ্ট জবাবদিহি চেয়েছে এনসিপি।

সংগঠনটির মতে, শুধু পরীক্ষা স্থগিত করাই শেষ কথা হতে পারে না। কীভাবে প্রশ্নপত্র বাইরে গেল, কারা এর পেছনে জড়িত এবং নিয়োগ প্রক্রিয়ার কোন ধাপে অবহেলা বা যোগসাজশ ছিল, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আগাম দায়ী না করে প্রমাণের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তদন্তের অগ্রগতি ও প্রতিবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে জনসমক্ষে প্রকাশের দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আগামী ১৬ অক্টোবরের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশ্নপত্র প্রণয়ন, ছাপা, পরিবহন, সংরক্ষণ ও বিতরণের প্রতিটি স্তরে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে জোরদার প্রাতিষ্ঠানিক ব্যবস্থার পাশাপাশি যাতায়াত ও আবাসনজনিত অনাকাঙ্ক্ষিত খরচ বহন করা পরীক্ষার্থীদের ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছে এনসিপি। সরকারি চাকরিতে সীমিত সুযোগের মধ্যে তরুণদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলে স্মরণ করিয়ে দিয়েছে দলটি।

শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভের আগেই আটক ‘ককরোচ’ আন্দোলনের শীর্ষ নেতারা ব্যাট-বলের সমান লড়াই চান গম্ভীর, বোলারদেরও পথ খোঁজার বার্তা ইসরায়েলি বাধার মুখে ফিলিস্তিনের সাধারণ নির্বাচন স্থগিত প্রশ্নফাঁসে দায়ীদের শাস্তি ও পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দাবি এনসিপির ফিলিস্তিনি নির্বাচন ২০২৭ সাল পর্যন্ত স্থগিত করলেন মাহমুদ আব্বাস ইউএফসির চুক্তির জটিলতায় বক্সিংয়ে যাওয়ার হুমকি দিলেন শন স্ট্রিকল্যান্ড সংযুক্ত আরব আমিরাত সফরের বাংলাদেশ দলে ডাক পেলেন এলিস আল ইসলাম এসি মিলানের কৌশল বদল নিয়ে যা বললেন রুবেন আমোরিম ট্যাক্স রিলিফ বনাম ট্যাক্স রিবেট: পার্থক্য ও ব্যবহারের নিয়মাবলী হাভানা সিনড্রোমের রহস্য: সিআইএ কর্মকর্তাদের ওপর কি রাশিয়ার হামলা? দিল্লিতে বিক্ষোভের আগেই আটক ‘ককরোচ’ আন্দোলনের শীর্ষ নেতারা ব্যাট-বলের সমান লড়াই চান গম্ভীর, বোলারদেরও পথ খোঁজার বার্তা ইসরায়েলি বাধার মুখে ফিলিস্তিনের সাধারণ নির্বাচন স্থগিত প্রশ্নফাঁসে দায়ীদের শাস্তি ও পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দাবি এনসিপির ফিলিস্তিনি নির্বাচন ২০২৭ সাল পর্যন্ত স্থগিত করলেন মাহমুদ আব্বাস ইউএফসির চুক্তির জটিলতায় বক্সিংয়ে যাওয়ার হুমকি দিলেন শন স্ট্রিকল্যান্ড সংযুক্ত আরব আমিরাত সফরের বাংলাদেশ দলে ডাক পেলেন এলিস আল ইসলাম এসি মিলানের কৌশল বদল নিয়ে যা বললেন রুবেন আমোরিম ট্যাক্স রিলিফ বনাম ট্যাক্স রিবেট: পার্থক্য ও ব্যবহারের নিয়মাবলী হাভানা সিনড্রোমের রহস্য: সিআইএ কর্মকর্তাদের ওপর কি রাশিয়ার হামলা?