নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিবাস মজুমদার ৫ দিনের রিমান্ডে

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি নিবাস মজুমদারকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার তেজগাঁও গোয়েন্দা বিভাগের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। তবে ওইদিন রিমান্ড শুনানি না হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

রোববার শুনানিতে আসামি নিবাসের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ডের সপক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত নিবাস মজুমদারকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। উল্লেখ্য, নিবাস মজুমদারকে রাজধানীর মিরপুর পীরের বাগ থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

শিরোনাম :
‘হরমুজ যুদ্ধ’ থেকে বের হওয়ার পথ খুঁজছে ওয়াশিংটন বৈশ্বিক Ai সংস্থায় যুক্ত হচ্ছে বাংলাদেশ!!  গ্রিসে দাবানল নেভানোর সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ প্রতিরক্ষা তথ্য প্রকাশে প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন মাইক টার্নার ‘14 পিকস’ খ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পুরজা আর নেই জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনীয় ড্রোনের হামলা: রাশিয়া ইউরোপে বেতনের তারতম্য ৫ গুণ: শীর্ষে সুইজারল্যান্ড, ইইউতে লাক্সেমবার্গ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিবাস মজুমদার ৫ দিনের রিমান্ডে তীব্র খরায় নেদারল্যান্ডসের বাঁধ ও জার্মানিতে নদীপথে পণ্য পরিবহন ঝুঁকিতে মাত্র ৮৫ রান ডিফেন্ড করে আমাজন ওয়ারিয়র্সের টানা দ্বিতীয় জিএসএল শিরোপা জয় ‘হরমুজ যুদ্ধ’ থেকে বের হওয়ার পথ খুঁজছে ওয়াশিংটন বৈশ্বিক Ai সংস্থায় যুক্ত হচ্ছে বাংলাদেশ!!  গ্রিসে দাবানল নেভানোর সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ প্রতিরক্ষা তথ্য প্রকাশে প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন মাইক টার্নার ‘14 পিকস’ খ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পুরজা আর নেই জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনীয় ড্রোনের হামলা: রাশিয়া ইউরোপে বেতনের তারতম্য ৫ গুণ: শীর্ষে সুইজারল্যান্ড, ইইউতে লাক্সেমবার্গ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিবাস মজুমদার ৫ দিনের রিমান্ডে তীব্র খরায় নেদারল্যান্ডসের বাঁধ ও জার্মানিতে নদীপথে পণ্য পরিবহন ঝুঁকিতে মাত্র ৮৫ রান ডিফেন্ড করে আমাজন ওয়ারিয়র্সের টানা দ্বিতীয় জিএসএল শিরোপা জয়