ইমরান তাহিরের পাঁচ উইকেটে পয়েন্ট টেবিলের শীর্ষে আমাজন ওয়ারিয়র্স

বুধবার গায়ানায় অনুষ্ঠিত এক স্বল্প রানের ম্যাচে সেন্ট লুসিয়া কিংসকে পরাজিত করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। অধিনায়ক ইমরান তাহিরের পাঁচ উইকেট শিকারের দিনে প্রতিপক্ষকে মাত্র ১১৯ রানে আটকে ফেলে ওয়ারিয়র্স, এরপর চার উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

টস জিতে ব্যাটিংয়ে নামা সেন্ট লুসিয়া কিংসের শুরুটা দারুণ ছিল। ওপেনার টিম সেইফার্ট দ্রুত আউট হলেও কামিল পুরান পাওয়ারপ্লেতে পাঁচটি চার ও দুটি ছক্কা হাঁকান। জন ক্যাম্পবেলকে নিয়ে তিনি ছয় ওভারের মধ্যে দলীয় সংগ্রহ ৫১ রানে নিয়ে যান। তবে পাওয়ারপ্লের পরই ম্যাচের মোড় ঘুরে যায়। মাত্র ১৯ রানের ব্যবধানে কিংস তাদের সাতটি উইকেট হারায়।

মেহেদী হাসান মিরাজ পাওয়ারপ্লের পরপরই ক্যাম্পবেলকে আউট করে ৪০ রানের জুটি ভাঙেন। এরপর দুই ওভারের ব্যবধানে ইমরান তাহির এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পুরান ও চেজকে। ১১তম ওভারে মেহেদী তুলে নেন কেমোল স্যাভরি ও চারিথ আসালাঙ্কার উইকেট। এরপরের ওভারে তাহির বোল্ড করেন ম্যাকেন কিলার্ক ও ম্যাথিউ ফোর্ডকে। ১৪তম ওভারে তাহির তার পঞ্চম উইকেট হিসেবে জশুয়া বিশপকে এলবিডব্লিউ করেন। শেষদিকে ওবাস পিয়েনার ৩৫ রানের ইনিংস খেলে দলের স্কোর কিছুটা সম্মানজনক করেন। মাহিশ থিকশানার সাথে তার ৩৮ রানের জুটি ভাঙলে ১৮.৫ ওভারে ১১৯ রানে অলআউট হয় কিংস। তাহির শেষ ক্যাচটি ধরে ইনিংসের ইতি টানেন।

জবাবে ব্যাট করতে নেমে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের জয়যাত্রা সহজ ছিল না। পাওয়ারপ্লে শেষে মাত্র ২৩ রান তুলতে গিয়ে তারা এক উইকেট হারায়। মাভেন্দ্র দিনদয়াল আউট হওয়ার পর গ্লেন ফিলিপস ও শাই হোপ ৫৩ রানের একটি ধীরগতির জুটি গড়েন। এরপর তিন ওভারে তিন উইকেট হারিয়ে ওয়ারিয়র্স চাপে পড়লে কুইন্টিন স্যামসন পাল্টা আক্রমণ করেন। তিনি ১১ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংসে পাঁচটি ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন।

শিরোনাম :
বিদায়ী ম্যাচের আগে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিল বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় দুই বছর আগেও সেরি বি-তে খেলতাম, ভোলেননি পিও এস্পোসিটো অবসর নিলেন ফিলাডেলফিয়া ইগলসের তারকা লেন জনসন মৃত্যু নিয়ে ভীতি কাটিয়ে ওঠার উপায় জানালেন বিশেষজ্ঞরা ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্যারিস-মার্সেইতে টিয়ার গ্যাস যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন হাসান খান এফসিসির লাইসেন্স পর্যালোচনাকে প্রতিহিংসা বলছে এবিসি, আদালতে আইনি লড়াই বর্ধিত পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’ এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলা দেশদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার বিদায়ী ম্যাচের আগে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিল বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় দুই বছর আগেও সেরি বি-তে খেলতাম, ভোলেননি পিও এস্পোসিটো অবসর নিলেন ফিলাডেলফিয়া ইগলসের তারকা লেন জনসন মৃত্যু নিয়ে ভীতি কাটিয়ে ওঠার উপায় জানালেন বিশেষজ্ঞরা ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্যারিস-মার্সেইতে টিয়ার গ্যাস যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন হাসান খান এফসিসির লাইসেন্স পর্যালোচনাকে প্রতিহিংসা বলছে এবিসি, আদালতে আইনি লড়াই বর্ধিত পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’ এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলা দেশদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার