চরকিতে মুক্তি পাচ্ছে স্বাধীন চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

স্বাধীন চলচ্চিত্র হিসেবে দর্শকদের প্রশংসা পাওয়ার পর এবার অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘চরকি’তে মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। আগামী ২৬ আগস্ট রাত ১২টা (২৭ আগস্ট) থেকে দেশ-বিদেশের দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুমে নিজের অভিজ্ঞতার প্রেক্ষাপটে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আকাশ হক। তিনি নিজেই সিনেমাটির পরিচালনা, চিত্রনাট্য, সম্পাদনা ও চিত্রগ্রহণ ও সম্পাদনার দায়িত্ব পালন করেছেন।

চলচ্চিত্রটিতে বিশ্ববিদ্যালয়ের হল-রাজনীতি, ক্ষমতার পালাবদল এবং সাধারণ শিক্ষার্থীদের ক্ষমতার বাহক হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। রাজনৈতিক সংস্কৃতির নানা দিক এখানে হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। সিনেমাটিতে থাকা ‘সহমত ভাই’ নামের একটি র‍্যাপ গান দর্শকদের নজর কেড়েছে। গানটির কথা ও সুর করেছেন তাবিব মাহমুদ এবং মিউজিক কম্পোজিশনে ছিলেন শুভ্র রাহা।

বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকে দেশের রাজনৈতিক কাঠামোর একটি ছোট সংস্করণ হিসেবে উল্লেখ করে নির্মাতা আকাশ হক বলেন, আমি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলকে টার্গেট করিনি, বরং একটি ব্যবস্থা ও কালচার নিয়ে কথা বলতে চেয়েছি। বিভিন্ন উৎসব ও প্রেক্ষাগৃহে দর্শকরা সিনেমাটির হিউমার খুব ভালোভাবে গ্রহণ করেছেন বলেও তিনি জানান।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়ীদ, ইফাদ হাসান, চয়ন মন্ডল, এস এ জীবন ও মেহেদী হাসান সোহানসহ আরও অনেকে।

শিরোনাম :
ইকুইফ্যাক্সের ১০০ মিলিয়ন ডলারের সমঝোতা: ক্ষতিপূরণ পেতে পারেন গ্রাহকরা সন্ত্রাসী হামলার আশঙ্কায় আরএএফ ফেয়ারফোর্ড থেকে মার্কিন বোমারু বিমান প্রত্যাহার ব্রাজিলে প্রথম পর্বে কেউ পায়নি সংখ্যাগরিষ্ঠতা, লুলার মুখোমুখি ফ্লাভিও বলসোনারো রোনালদো চাইলে আবার পর্তুগাল দলে ফিরতে পারবেন: কোচ জেসুস মস্কোতে ক্রেমলিন-পন্থী কমিউনিস্ট পার্টির র‍্যালি থেকে ৬০ জন আটক উয়েফা নেশন্স লিগ: আজকের ম্যাচের সময়সূচী ও সম্প্রচার মাধ্যম ‘ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল’—ইনজুরি ও চাকরি হারানোর স্মৃতিচারণ করলেন সমোয়া জো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয় ক্রিস্টাল প্যালেসের প্রস্তাব ফিরিয়ে ফিওরেন্টিনাকে বেছে নিলেন আলিউ নিজিয়ে ট্যাকো বেল ও ডুওলিঙ্গোর যৌথ উদ্যোগ: আসছে নতুন ‘ডুও হাবানেরো সস’ ইকুইফ্যাক্সের ১০০ মিলিয়ন ডলারের সমঝোতা: ক্ষতিপূরণ পেতে পারেন গ্রাহকরা সন্ত্রাসী হামলার আশঙ্কায় আরএএফ ফেয়ারফোর্ড থেকে মার্কিন বোমারু বিমান প্রত্যাহার ব্রাজিলে প্রথম পর্বে কেউ পায়নি সংখ্যাগরিষ্ঠতা, লুলার মুখোমুখি ফ্লাভিও বলসোনারো রোনালদো চাইলে আবার পর্তুগাল দলে ফিরতে পারবেন: কোচ জেসুস মস্কোতে ক্রেমলিন-পন্থী কমিউনিস্ট পার্টির র‍্যালি থেকে ৬০ জন আটক উয়েফা নেশন্স লিগ: আজকের ম্যাচের সময়সূচী ও সম্প্রচার মাধ্যম ‘ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল’—ইনজুরি ও চাকরি হারানোর স্মৃতিচারণ করলেন সমোয়া জো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয় ক্রিস্টাল প্যালেসের প্রস্তাব ফিরিয়ে ফিওরেন্টিনাকে বেছে নিলেন আলিউ নিজিয়ে ট্যাকো বেল ও ডুওলিঙ্গোর যৌথ উদ্যোগ: আসছে নতুন ‘ডুও হাবানেরো সস’