ওল্ড-টাইমার্স ডে-তে নিউ ইয়র্ক ইয়াঙ্কিসকে টমি জনের বিদায়ী বার্তা

সাবেক অল-স্টার পিচার টমি জন, যার উদ্ভাবনী কনুইয়ের সার্জারি অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে হাজার হাজার পিচারের ক্যারিয়ার দীর্ঘায়িত করতে সাহায্য করেছে, শনিবার ওল্ড-টাইমার্স ডে-তে নিউ ইয়র্ক ইয়াঙ্কিসকে এক আবেগঘন বার্তা পাঠিয়েছেন। ৮৩ বছর বয়সী জন, যিনি সাম্প্রতিক বছরগুলোতে মূত্রাশয়ের ক্যানসারসহ নানা শারীরিক অসুস্থতার সাথে লড়াই করছেন, তিনি ইয়াঙ্কিস সংগঠন এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একইসাথে তিনি প্রয়াত ডা. ফ্র্যাঙ্ক জোব, প্রয়াত ইয়াঙ্কিস মালিক জর্জ স্টেইনব্রেনার এবং ইয়াঙ্কিস ভক্তদের প্রতি তার কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, 'আমি ইয়াঙ্কিস সংস্থা এবং স্টেইনব্রেনার পরিবারকে এই বিদায় জানানোর সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। সেই সাথে আমার ২৬ বছরের ক্যারিয়ার জুড়ে যারা আমাকে সমর্থন দিয়েছেন, সেই সব বন্ধু ও ভক্তদেরও ধন্যবাদ।'

নিজের জীবনের একটি স্মৃতিচারণ করে তিনি বলেন, 'পিচার হিসেবে আমার প্রথম কাজে যাওয়ার দিন আমার বাবা আমাকে বলেছিলেন, তুমি বড় লিগে সফল হও বা না হও, তুমি সবসময় ইন্ডিয়ানার টেরে হাউটের টমি জনই থাকবে। সেই কথা আমি কখনো ভুলিনি। সবাইকে ধন্যবাদ ও ঈশ্বর আশীর্বাদ করুন।'

২৬ বছরের ক্যারিয়ারে ২৮৮টি গেম জেতা টমি জন বেসবলের কনুইয়ের ইনজুরির সমার্থক হয়ে ওঠেন। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর ডা. জোব তার বাম কনুইয়ে যে অস্ত্রোপচার করেছিলেন, তা ছিল ক্রীড়া চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে অন্যতম উদ্ভাবনী ঘটনা। এই সার্জারিতে কবজি থেকে একটি টেন্ডন সরিয়ে কনুইয়ের হাড়ের মধ্যে ছিদ্র করে তা গ্রাফটিং করা হয়েছিল। বর্তমানে ৩,০০০-এরও বেশি পিচারের ওপর এই 'টমি জন সার্জারি' করা হয়েছে।

অস্ত্রোপচারটি সফল হওয়ায় স্বস্তি প্রকাশ করে টমি জন বলেন, 'ঈশ্বরকে ধন্যবাদ যে এটি কাজ করেছে। এটি একটি আশীর্বাদ ছিল। তবে দুঃখের বিষয় হলো, ৫০ বছর পরেও এটি আগের চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে। আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি থাকা সত্ত্বেও পিচারদের এই সার্জারির প্রয়োজন হওয়াটা দুঃখজনক।' সার্জারির পর জন আরও ১৪ বছর খেলেছেন এবং ১৬৪টি গেম জিতেছেন।

অনেকেই জানতে চেয়েছেন কেন এই সার্জারির নাম ডা. জোবের নামে না হয়ে তার নামে হলো। জবাবে টমি জন জানান, ডা. জোব ছিলেন অত্যন্ত বিনয়ী। তিনি বলেছিলেন, 'আলনার কোলিলেটারাল লিগামেন্ট রিপ্লেসমেন্ট সার্জারি উইথ দ্য পালমারিস লঙ্গাস টেন্ডন'—এই দীর্ঘ নাম বলা ক্লান্তিকর ছিল, তাই তিনি সহজ করে বলেছিলেন, 'টমি জনের ওপর করা সার্জারি'। এভাবেই এটি 'টমি জন সার্জারি' হিসেবে পরিচিতি পায়।

শিরোনাম :
গাজায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ সাত ফিলিস্তিনি আহত আজ টিভির পর্দায় আয়ারল্যান্ড-আফগানিস্তানসহ ক্রিকেটের যত খেলা ডজার্সের পারফরম্যান্সে চিন্তিত নন ফ্রেডি ফ্রিম্যান ৪ সপ্তাহ ধরে নিখোঁজ উইঙ্গার বান্দা, ফিফায় নালিশ জানাল লেচ্চে যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহ ও বন্যার সতর্কতা, ইউরোপেও চরম আবহাওয়া আয়ারল্যান্ডে ফিরিয়ে আনা হলো অপরাধ চক্রের প্রধান ড্যানিয়েল কিনাহানকে দক্ষিণ আফ্রিকায় শীর্ষ গোয়েন্দা হত্যায় স্পেশাল ফোর্সের বিরুদ্ধে চাঞ্চল্যকর প্রমাণ সাদার্ন ব্রেভকে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল ম্যানচেস্টার সুপার জায়ান্টস ডিএলএস পদ্ধতিতে জয় দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু নাইট রাইডার্সের জনস্বাস্থ্য ও টিকা বিতর্ক নিয়ে কথা বললেন এনআইএইচ পরিচালক জয় ভট্টাচার্য গাজায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ সাত ফিলিস্তিনি আহত আজ টিভির পর্দায় আয়ারল্যান্ড-আফগানিস্তানসহ ক্রিকেটের যত খেলা ডজার্সের পারফরম্যান্সে চিন্তিত নন ফ্রেডি ফ্রিম্যান ৪ সপ্তাহ ধরে নিখোঁজ উইঙ্গার বান্দা, ফিফায় নালিশ জানাল লেচ্চে যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহ ও বন্যার সতর্কতা, ইউরোপেও চরম আবহাওয়া আয়ারল্যান্ডে ফিরিয়ে আনা হলো অপরাধ চক্রের প্রধান ড্যানিয়েল কিনাহানকে দক্ষিণ আফ্রিকায় শীর্ষ গোয়েন্দা হত্যায় স্পেশাল ফোর্সের বিরুদ্ধে চাঞ্চল্যকর প্রমাণ সাদার্ন ব্রেভকে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল ম্যানচেস্টার সুপার জায়ান্টস ডিএলএস পদ্ধতিতে জয় দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু নাইট রাইডার্সের জনস্বাস্থ্য ও টিকা বিতর্ক নিয়ে কথা বললেন এনআইএইচ পরিচালক জয় ভট্টাচার্য