ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনা প্রত্যাহারকে ‘বিজয়’ বললেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। দুই দশকেরও বেশি সময় ধরে চলা মার্কিন সামরিক উপস্থিতির সমাপ্তিকে তিনি ওয়াশিংটনের জন্য একটি 'বিজয়' হিসেবে আখ্যায়িত করেছেন। বুধবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, এই দিনটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরাকের জন্য একটি বিজয় এবং আইএসআইএস বা দায়েশ নামক সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে এটি একটি চূড়ান্ত জয়।

ট্রাম্প আরও জানান, ইরাকে এখন একজন অসাধারণ প্রধানমন্ত্রী রয়েছেন। তিনি বলেন, তার সামনে থাকার বা চলে আসার সুযোগ ছিল, তবে তিনি মনে করেছেন এখন আমেরিকার ঘরে ফিরে আসার সময় হয়েছে। ইরাক থেকে শেষ মার্কিন বাহিনী চলে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি দীর্ঘদিনের এই সামরিক সম্পৃক্ততাকে অতীতে নেওয়া ভুল সিদ্ধান্তের ফলাফল হিসেবে বর্ণনা করেন।

এই সেনা প্রত্যাহার 'অপারেশন ইনহেরেন্ট রিজলভ'-এর সমাপ্তি নির্দেশ করে। এরবিল বিমান ঘাঁটি থেকে জোটের বাহিনী ও সরঞ্জাম সরিয়ে নেওয়ার প্রক্রিয়াটিকে তিনি মার্কিন মিশনের একটি সুশৃঙ্খল সমাপ্তি বলে উল্লেখ করেছেন। ট্রাম্প ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলি আল-জাইদির প্রশংসা করে বলেন, তিনি শুরু থেকেই তাকে সমর্থন ও পূর্ণ অনুমোদন দিয়েছেন। ট্রাম্পের দাবি, আল-জাইদি অপ্রত্যাশিতভাবে এবং বিশাল ব্যবধানে নির্বাচনে জয়লাভ করেছেন।

শিরোনাম :
আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা