ইসরায়েল-সংশ্লিষ্ট ২৬ কোটি ডলারের ফরেক্স প্রতারণা চক্রের সন্ধান, তুরস্কে আটক ২০১

তুরস্কের আইন প্রয়োগকারী সংস্থা ও আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের যৌথ অভিযানে বিশ্বজুড়ে সক্রিয় একটি বিশাল ইসরায়েল-সংশ্লিষ্ট ফরেক্স প্রতারণা চক্রের সন্ধান মিলেছে। এই চক্রের আনুমানিক প্রতারণার আর্থিক মূল্য প্রায় ২৬ কোটি ৬০ লাখ (২৬৬ মিলিয়ন) মার্কিন ডলার। তুরস্কের ৪০টিরও বেশি প্রতারণা কেন্দ্রে একযোগে চালানো ভোরে অভিযানে ২০১ জন উচ্চপদস্থ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১৫ জন ইসরায়েলি নাগরিক রয়েছেন, যারা এই চক্রের মূল ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।

তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক শুক্রবার এই বড় অভিযানের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি জানান, ইস্তাম্বুল ও মুগলা প্রদেশের ২৮৬টি ঠিকানায় ২৮টি কোম্পানি, ৪২টি কল সেন্টার এবং ২৪৮ জন সন্দেহভাজনের বিরুদ্ধে একযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে ইন্টারপোলের বিশেষ ইউনিটও অংশ নেয়। কল সেন্টারের আড়ালে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ মুনাফার লোভনীয় বিজ্ঞাপন দিয়ে এই চক্রটি ফরেক্স ও ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের নামে বিদেশি নাগরিকদের টার্গেট করত। অভিযানে বিপুল পরিমাণ ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে।

তুর্কি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এই চক্রটি গত এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে প্রতারণার জাল বিস্তার করে রেখেছে। এর সূত্রপাত মূলত ২০১০-এর দশকের শুরুতে, যা 'দ্য টাইমস অব ইসরায়েল'-এর অনুসন্ধানী সাংবাদিক সিমোনা ওয়েইনগ্লাস তাঁর ২০১৬ সালের এক প্রতিবেদনে "দ্য উলভস অব তেল আবিব" নামে অভিহিত করেছিলেন। আন্তর্জাতিক চাপের মুখে ২০১৭ সালের অক্টোবরে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট দেশের অভ্যন্তরে বাইনারি অপশন ব্যবসা নিষিদ্ধ করলেও, চক্রটি তাদের কার্যক্রম বন্ধ না করে তেল আবিবে সদর দফতর রেখে বিশ্বের অন্যান্য দেশে প্রতারণা কার্যক্রম ছড়িয়ে দেয়। ওসিসিআরপি (অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট) এর আগে এই চক্রের দুটি সেলের সন্ধান পেয়েছিল, যারা অন্তত ৩২ হাজার মানুষের কাছ থেকে ২৭ কোটি ৫০ লাখ ডলারেরও বেশি হাতিয়ে নিয়েছে।

তুর্কি গোয়েন্দা তথ্যে দেখা গেছে, এই চক্রটির ওপর ইসরায়েলি ও মার্কিন নাগরিকদের টার্গেট করার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা ছিল। তবে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার সাধারণ মানুষ তাদের প্রধান লক্ষ্য ছিল। স্থানীয়ভাবে কার্যক্রম পরিচালনার জন্য তারা বিভিন্ন দেশে ভুয়া নামে বাণিজ্যিক ভবনে কল সেন্টার স্থাপন করত। জাপানি, হিন্দি, ফরাসি ও স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন এমন কর্মীদের তারা নিয়োগ দিত। নিয়োগের পর তাদের 'কনভার্সন এজেন্ট' (প্রাথমিক বিনিয়োগকারী আনার জন্য) এবং 'রিটেনশন এজেন্ট' (গ্রাহকদের লোকসান বাড়ানোর জন্য) হিসেবে কাজ করানো হতো।

নিয়োগপ্রাপ্তদের এক সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হতো এবং বিশ্বাস অর্জনের জন্য তাদের অক্সফোর্ড গ্র্যাজুয়েটের মতো ভুয়া পরিচয় ও ছদ্মনাম ব্যবহার করতে হতো। পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থার সাথে কোনো যোগাযোগ আছে কি না তা নিশ্চিত করতে নিয়োগের আগে এবং চাকরি চলাকালীন তাদের নিয়মিত লাই ডিটেক্টর (পলোগ্রাফ) পরীক্ষা দিতে হতো। অফিসের ভেতরে কঠোর গোপনীয়তা বজায় রাখা হতো; কর্মীদের ব্যক্তিগত মোবাইল ব্যবহার নিষিদ্ধ ছিল এবং ব্যাকগ্রাউন্ডের শব্দ ঢাকতে সারাক্ষণ জোরে গান বাজানো হতো। অফিসের ভেতরে হিব্রু ভাষায় কথা বলা কঠোরভাবে নিষিদ্ধ ছিল এবং পরিচ্ছন্নতাকর্মীসহ বাইরের কোনো দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হতো না।

প্রতারকরা ভুক্তভোগীদের দেশের লোকাল কোড ব্যবহার করে স্পুফড কল করত। দক্ষিণ আফ্রিকার মতো দেশ থেকে অর্থের বিনিময়ে লাইসেন্স নেওয়া ভুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তারা বিনিয়োগ পরিচালনা করত। কোনো প্ল্যাটফর্মের বিরুদ্ধে বেশি অভিযোগ জমা হলে তারা ব্র্যান্ড পরিবর্তন করে নতুন প্ল্যাটফর্মে ভুক্তভোগীদের স্থানান্তর করত। গ্রাহকদের বিশ্বাস অর্জনের জন্য শুরুতে কাল্পনিক মুনাফা দেখানো হতো এবং অল্প পরিমাণ টাকা তোলার সুযোগ দেওয়া হতো। কিন্তু বিনিয়োগের পরিমাণ বেড়ে গেলে টাকা তোলা বন্ধ করে দেওয়া হতো এবং ব্যালেন্স নেতিবাচক দেখিয়ে উল্টো মামলার ভয় দেখিয়ে আরও টাকা দাবি করা হতো। প্রকৃতপক্ষে সেখানে কোনো আর্থিক লেনদেন হতো না, পুরোটাই ছিল কৃত্রিম সিমুলেশন।

তুর্কি কর্মকর্তারা জানান, এই চক্রটির উৎপত্তি ২০০০-এর দশকের শুরুতে ইসরায়েল ও গ্রিক সাইপ্রাসে। ২০১৭ সালে ইসরায়েলে নিষেধাজ্ঞা জারির পর তারা গ্রিক সাইপ্রাস, জর্জিয়া, ইউক্রেন, বেলারুশ, বুলগেরিয়া, আজারবাইজান, গ্রিস এবং সবশেষে তুরস্কে তাদের কার্যক্রম সরিয়ে নেয়। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া কোটি কোটি ডলার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ও কোল্ড ওয়ালেটের মাধ্যমে ইসরায়েলে পাঠানো হতো। কর্মকর্তারা আরও ইঙ্গিত দিয়েছেন যে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং তাদের সহযোগী মাফিয়া গ্রুপগুলো এই বৈশ্বিক অবকাঠামোকে তাদের নিজস্ব লজিস্টিক ও অপারেশনাল প্রয়োজনে ব্যবহার করত।

শিরোনাম :
আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা