দক্ষিণ আফ্রিকায় দুই পৃথক বন্দুক হামলায় ২৭ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সপ্তাহান্তে দুটি পৃথক বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় জোহানেসবার্গের কাছে একটি বারে আটজন বন্দুকধারী অতর্কিত হামলা চালালে ১৭ জন নিহত এবং ১৫ জন আহত হন। হামলাকারীরা বারের বাইরে গ্রাহকদের লক্ষ্য করে গুলি ছোড়ার পর ভেতরে ঢুকে পড়ে এবং দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন।

গাউতেং পুলিশ কমিশনার লেফটেন্যান্ট জেনারেল টমি এমথোম্বেনি জানান, নিহতদের মধ্যে ইথিওপিয়া ও লেসোথোর নাগরিক থাকলেও অধিকাংশ দক্ষিণ আফ্রিকান। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ডাকাতিকে সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে, কারণ ভুক্তভোগীদের ব্যক্তিগত জিনিসপত্র চুরি হয়েছে। তবে অবৈধ খনি ব্যবসার সঙ্গে জড়িত গোষ্ঠীগুলোর মধ্যকার দ্বন্দকেও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ডেপুটি প্রাদেশিক পুলিশ কমিশনার মেজর জেনারেল ফ্রেড কেকানা জানিয়েছেন, এটি গত মাসের একটি ঘটনার প্রতিশোধ হতে পারে, যেখানে একজন নিহত ও একজন আহত হয়েছিলেন। পুলিশের কাছে সন্দেহভাজনদের ছবি ও কিছু নাম রয়েছে।

এর কয়েক ঘণ্টা পর, রবিবার ভোরে কেপটাউনের কাছে একটি বিনোদন কেন্দ্রের বাইরে আরেকটি হামলায় ১০ জন নিহত ও ১১ জন আহত হন। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং বাকি পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিবার সকাল পর্যন্ত কোনো ঘটনাতেই কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সাম্প্রতিক সময়ে দেশটিতে বন্দুক হামলার ঘটনা বেড়েছে। এর কয়েক দিন আগেই ডারবানের কোয়ামাকুথা টাউনশিপে একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হন। দক্ষিণ আফ্রিকায় অবৈধ অস্ত্রের ব্যাপকতা এবং গ্যাং ওয়ার বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত সহিংসতার কারণে দেশটিতে প্রতিদিন প্রায় ৬০টি খুনের ঘটনা ঘটে। প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ফেব্রুয়ারিতে সংগঠিত অপরাধকে গণতন্ত্র ও অর্থনীতির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করেছিলেন। সহিংসতা নিয়ন্ত্রণে চলতি বছরের শুরুতে উচ্চ অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের পাশাপাশি সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে, জোহানেসবার্গের পূর্বে একুরহুলেনি এলাকায় দশম এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ, যা নিয়ে ধারাবাহিক কোনো সিরিয়াল কিলারের সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

শিরোনাম :
আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা