‘ভায়োলেন্স’ সিনেমায় একসঙ্গে অধরা খান ও শিরীন শিলা

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫৯

কানাডায় নির্মিত হতে যাওয়া প্রথম বাংলা ভাষার সিনেমা ‘ভায়োলেন্স’ নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির কিছু স্থিরচিত্র প্রকাশের পর থেকেই এই আগ্রহ আরও কয়েক গুণ বেড়ে গেছে। বহু বছর আগে মৌসুমী-শাবনূর কিংবা শাবনূর-পূর্ণিমার মতো জনপ্রিয় তারকাদের একসাথে পর্দায় দেখার যে ঐতিহ্য ছিল, দীর্ঘ সময় পর অধরা খান ও শিরীন শিলার যৌথ কাস্টিং যেন সেই আবহকে আবারও ফিরিয়ে এনেছে।

বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তির লক্ষ্যে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করছেন প্রাক্তন টিভি অভিনেতা কামাল হোসেন বাবর। খুব শিগগিরই কানাডার বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

নতুন এই সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিরীন শিলা বলেন, ‘ভায়োলেন্স আমার অভিনয় জীবনের অন্যতম সেরা সিনেমা হতে যাচ্ছে। এই সিনেমায় আমার চরিত্রের অনেক গুরুত্ব রয়েছে। চরিত্রটি নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। আপাতত বিস্তারিত প্রকাশ করতে পারছি না, সময় হলেই বিষদ জানাতে পারব। কানাডার বিভিন্ন লোকেশনে শুটিং হবে—এটাই সবচেয়ে বেশি ভালো লাগার। তবে আমার কাছে আনন্দের বিষয় হচ্ছে, এই সিনেমায় আমার প্রিয় বান্ধবী অধরাও আছে। কানাডায় আমরা একই সিনেমায় অভিনয় করব, তা কখনো কল্পনাও করিনি। আমি এখনো ঘোরের মধ্যে আছি, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। সবকিছু যেন ঠিকঠাক মতো হয়, সবার কাছে এই দোয়াই চাই।’

অধরা খান বলেন, ‘শিরীন শিলা আমার খুব ভালো বন্ধু। কিছুদিন আগে সে কানাডায় এসেছে। তখনো জানতাম না যে আমরা এখানে একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। বিদেশের মাটিতে নিজেদের ভাষার সিনেমা করতে যাচ্ছি—এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন শুধু অপেক্ষা সবকিছু ঠিকঠাক হওয়ার। নেপথ্যের পুরো টিমকে ধন্যবাদ জানাই।’

শিরোনাম :
ইকুইফ্যাক্সের ১০০ মিলিয়ন ডলারের সমঝোতা: ক্ষতিপূরণ পেতে পারেন গ্রাহকরা সন্ত্রাসী হামলার আশঙ্কায় আরএএফ ফেয়ারফোর্ড থেকে মার্কিন বোমারু বিমান প্রত্যাহার ব্রাজিলে প্রথম পর্বে কেউ পায়নি সংখ্যাগরিষ্ঠতা, লুলার মুখোমুখি ফ্লাভিও বলসোনারো রোনালদো চাইলে আবার পর্তুগাল দলে ফিরতে পারবেন: কোচ জেসুস মস্কোতে ক্রেমলিন-পন্থী কমিউনিস্ট পার্টির র‍্যালি থেকে ৬০ জন আটক উয়েফা নেশন্স লিগ: আজকের ম্যাচের সময়সূচী ও সম্প্রচার মাধ্যম ‘ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল’—ইনজুরি ও চাকরি হারানোর স্মৃতিচারণ করলেন সমোয়া জো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয় ক্রিস্টাল প্যালেসের প্রস্তাব ফিরিয়ে ফিওরেন্টিনাকে বেছে নিলেন আলিউ নিজিয়ে ট্যাকো বেল ও ডুওলিঙ্গোর যৌথ উদ্যোগ: আসছে নতুন ‘ডুও হাবানেরো সস’ ইকুইফ্যাক্সের ১০০ মিলিয়ন ডলারের সমঝোতা: ক্ষতিপূরণ পেতে পারেন গ্রাহকরা সন্ত্রাসী হামলার আশঙ্কায় আরএএফ ফেয়ারফোর্ড থেকে মার্কিন বোমারু বিমান প্রত্যাহার ব্রাজিলে প্রথম পর্বে কেউ পায়নি সংখ্যাগরিষ্ঠতা, লুলার মুখোমুখি ফ্লাভিও বলসোনারো রোনালদো চাইলে আবার পর্তুগাল দলে ফিরতে পারবেন: কোচ জেসুস মস্কোতে ক্রেমলিন-পন্থী কমিউনিস্ট পার্টির র‍্যালি থেকে ৬০ জন আটক উয়েফা নেশন্স লিগ: আজকের ম্যাচের সময়সূচী ও সম্প্রচার মাধ্যম ‘ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল’—ইনজুরি ও চাকরি হারানোর স্মৃতিচারণ করলেন সমোয়া জো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয় ক্রিস্টাল প্যালেসের প্রস্তাব ফিরিয়ে ফিওরেন্টিনাকে বেছে নিলেন আলিউ নিজিয়ে ট্যাকো বেল ও ডুওলিঙ্গোর যৌথ উদ্যোগ: আসছে নতুন ‘ডুও হাবানেরো সস’