সংযুক্ত আরব আমিরাতে হতে পারে নারী এশিয়া কাপ

নারী এশিয়া কাপের পরবর্তী আসর সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের জোরালো সম্ভাবনা রয়েছে। টুর্নামেন্টটি আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের সময়সূচী বা ভেন্যুর বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। যদিও অংশগ্রহণকারী আটটি দেশকে মৌখিকভাবে এই সময়সীমার বিষয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এটি হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের নারী এশিয়া কাপের ষষ্ঠ আসর। এতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার পাশাপাশি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং স্বাগতিক হিসেবে সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে। এসিসির নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকায় এখনো টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানা গেছে। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এসিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ২২ জুলাই দলগুলোর কাছে পাঠানো এক ইমেইলে এসিসি জানিয়েছিল যে, ভেন্যুর বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেই ইমেইলে ২৭ আগস্ট দলগুলোর পৌঁছানো এবং ১৩ সেপ্টেম্বরের মধ্যে ফাইনাল ম্যাচের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছিল। অংশগ্রহণকারী দেশগুলো ভ্রমণ ও লজিস্টিকস সংক্রান্ত চূড়ান্ত পরিকল্পনা জানতে এসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এর আগে রবিবার বিসিসিআই ভারতের দল ঘোষণা করলেও পরবর্তীতে তা সরিয়ে ফেলে, কারণ এসিসি তখনো আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ঘোষণা দেয়নি।

উল্লেখ্য, ২০২৬ সালে জাপানের নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে নারী ক্রিকেটের ইভেন্টগুলো ১৭ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা রয়েছে।

শিরোনাম :
বিদায়ী ম্যাচের আগে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিল বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় দুই বছর আগেও সেরি বি-তে খেলতাম, ভোলেননি পিও এস্পোসিটো অবসর নিলেন ফিলাডেলফিয়া ইগলসের তারকা লেন জনসন মৃত্যু নিয়ে ভীতি কাটিয়ে ওঠার উপায় জানালেন বিশেষজ্ঞরা ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্যারিস-মার্সেইতে টিয়ার গ্যাস যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন হাসান খান এফসিসির লাইসেন্স পর্যালোচনাকে প্রতিহিংসা বলছে এবিসি, আদালতে আইনি লড়াই বর্ধিত পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’ এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলা দেশদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার বিদায়ী ম্যাচের আগে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিল বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় দুই বছর আগেও সেরি বি-তে খেলতাম, ভোলেননি পিও এস্পোসিটো অবসর নিলেন ফিলাডেলফিয়া ইগলসের তারকা লেন জনসন মৃত্যু নিয়ে ভীতি কাটিয়ে ওঠার উপায় জানালেন বিশেষজ্ঞরা ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্যারিস-মার্সেইতে টিয়ার গ্যাস যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন হাসান খান এফসিসির লাইসেন্স পর্যালোচনাকে প্রতিহিংসা বলছে এবিসি, আদালতে আইনি লড়াই বর্ধিত পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’ এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলা দেশদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার