ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাসসহ পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। বহিষ্কারের ৫৮ দিন পর শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর সিদ্ধান্তক্রমে দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া পাঁচ ছাত্রনেতা হলেন— ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার ও প্রিন্স খন্দকার এবং আহ্বায়ক কমিটির সদস্য সাগর খান ও মির্জা গোলাম রায়হান। এর আগে চলতি বছরের ১২ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছিল।

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই। এখন থেকে তারা দলীয় সব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।

শিরোনাম :
পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামির সতর্কতা প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা: হেগসেথের উদ্যোগ নিয়ে বিতর্ক চেন্নাই সুপার কিংসের কোচিং প্যানেলে বড় রদবদল, বাদ পড়লেন মাইক হাসি ১৯৩৪ সালের আগ্নেয়াস্ত্র আইনের কিছু ধারা কার্যকর করবে না মার্কিন বিচার বিভাগ আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানাল ইউরোপ পর্তুগালে মার্কো রুবিও: ন্যাটো মিত্রদের সাথে সম্পর্ক গভীর করার লক্ষ্য ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ১৪ ডিসেম্বর এফআইজিসি সাধারণ সভা, মালাগোই নতুন প্রেসিডেন্ট হওয়ার পথে কর্নেল বিশ্ববিদ্যালয়ের ‘জেন ডো’ মামলা: নারীর নিরাপত্তা ও গোপনীয়তার লড়াই পানামায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামির সতর্কতা পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামির সতর্কতা প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা: হেগসেথের উদ্যোগ নিয়ে বিতর্ক চেন্নাই সুপার কিংসের কোচিং প্যানেলে বড় রদবদল, বাদ পড়লেন মাইক হাসি ১৯৩৪ সালের আগ্নেয়াস্ত্র আইনের কিছু ধারা কার্যকর করবে না মার্কিন বিচার বিভাগ আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানাল ইউরোপ পর্তুগালে মার্কো রুবিও: ন্যাটো মিত্রদের সাথে সম্পর্ক গভীর করার লক্ষ্য ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ১৪ ডিসেম্বর এফআইজিসি সাধারণ সভা, মালাগোই নতুন প্রেসিডেন্ট হওয়ার পথে কর্নেল বিশ্ববিদ্যালয়ের ‘জেন ডো’ মামলা: নারীর নিরাপত্তা ও গোপনীয়তার লড়াই পানামায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামির সতর্কতা