ইরানে যেকোনো ধরনের স্থল অভিযান চালানো হলে তা আগ্রাসী বিদেশি সেনাদের জন্য 'কবরস্থানে' পরিণত হবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিক বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি। আলজাজিরার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদন অনুযায়ী, জাভানি স্পষ্ট করেছেন যে শত্রুপক্ষ যদি স্থলপথে দেশটিতে প্রবেশের ভুল করে, তবে ইরান আক্রমণকারীদের জন্য একটি মৃত্যুপুরীতে রূপান্তরিত হবে। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো পথ ব্যবহার করেই বিদেশি সেনারা প্রবেশের চেষ্টা করুক না কেন, তাদের জন্য তা বধ্যভূমিতে পরিণত হবে।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি ও এলাকায় মার্কিন বাহিনী বর্তমানে যে সীমাবদ্ধতার মুখোমুখি রয়েছে, সে বিষয়টিও তুলে ধরেন এই আইআরজিসি জেনারেল। তিনি প্রশ্ন রাখেন যে, এমন পরিস্থিতিতে বিদেশি বাহিনী কীভাবে অপরিচিত ভূখণ্ডে প্রবেশ করে সেখানে নিজেদের অবস্থান ধরে রাখবে।

