হাঙ্গেরিতে কবর খোঁড়ার প্রতিযোগিতা: দ্রুততম ও শৈল্পিক লড়াই

হাঙ্গেরির নায়েরগেশুইফালু শহরের একটি পাবলিক কবরস্থানে শনিবার এক অস্বাভাবিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৯টি দলের ৩৮ জন প্রতিযোগী সেখানে বেলচা ও কোদাল হাতে কবর খোঁড়ার লড়াইয়ে নামেন। গ্রীষ্মের শুষ্ক ও শক্ত মাটিতে কবর খোঁড়া ছিল বেশ চ্যালেঞ্জিং, যেখানে অংশগ্রহণকারীদের প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে।

এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল দ্রুততম সময়ে এবং শৈল্পিক দক্ষতায় কবর তৈরি করা। তবে প্রতিযোগিতায় জয়ী রবার্ত নাজি এবং তার সতীর্থ লাসলো কিস জানান যে, এখানে গতির চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয় নিখুঁত পরিমাপের ওপর। রবার্ত নাজি বলেন, “এখানে গতিই মূল বিষয়, সৌন্দর্য নয়। তবে যখন সত্যিই অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য কবর খুঁড়তে হয়, তখন নির্দিষ্ট পরিমাপ এবং কবরের সৌন্দর্যের দিকে খুব সতর্ক থাকতে হয়।”

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রতিটি কবর হতে হতো ১.৬ মিটার বা ৫.৫ ফুট গভীর, ২ মিটার বা ৬.৫ ফুট দীর্ঘ এবং ০.৮ মিটার বা ২.৬ ফুট প্রশস্ত। রবার্ত নাজি ও লাসলো কিস ১ ঘণ্টা ২১ মিনিটে এই নির্দিষ্ট পরিমাপের কবর খুঁড়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বিজয়ী হিসেবে তারা ২০০,০০০ হাঙ্গেরিয়ান ফরিন্ট বা প্রায় ৬৪০ মার্কিন ডলার পুরস্কার হিসেবে পেয়েছেন।

শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস শীতকালীন কৌশলের জবাবে রাশিয়ার তেল শোধনাগারে হামলা বাড়াবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি টি-টোয়েন্টি ধাঁচের ওয়ানডেতে হোপ ও রাহুলের ধ্রুপদী ব্যাটিংয়ের প্রদর্শনী টেক্সাসে লড়াই জমজমাট: জিনা হিনোজোসার পক্ষে তহবিল চান লাতিনো ডেমোক্র্যাটরা ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা কার্যত শেষ হয়েছে: ডোনাল্ড ট্রাম্প ফ্লাইদুবাই বিমান উদ্ধার করা সেই রহস্যময় পাইলট কারা? সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় ৪ জন নিহত, আহত ৫২৭ এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে স্বর্ণজয়ী ভারতের জয়ে উচ্ছ্বসিত শ্রেয়াস আয়ার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস শীতকালীন কৌশলের জবাবে রাশিয়ার তেল শোধনাগারে হামলা বাড়াবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি টি-টোয়েন্টি ধাঁচের ওয়ানডেতে হোপ ও রাহুলের ধ্রুপদী ব্যাটিংয়ের প্রদর্শনী টেক্সাসে লড়াই জমজমাট: জিনা হিনোজোসার পক্ষে তহবিল চান লাতিনো ডেমোক্র্যাটরা ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা কার্যত শেষ হয়েছে: ডোনাল্ড ট্রাম্প ফ্লাইদুবাই বিমান উদ্ধার করা সেই রহস্যময় পাইলট কারা? সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় ৪ জন নিহত, আহত ৫২৭ এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে স্বর্ণজয়ী ভারতের জয়ে উচ্ছ্বসিত শ্রেয়াস আয়ার