আন্তর্জাতিক
ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান আইসল্যান্ডের ভোটারদের
আইসল্যান্ডের ভোটাররা ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। জাতীয় নির্বাচনী কমিশন জানিয়েছে, ৫২.৮ শতাংশ ভোটার প্রস্তাবের বিপক্ষে মত দিয়েছেন।




















